মাগুরাবাসি, বদলে যাবে আপনাদের সবার ঠিকানা!

মাগুরানিউজ.কমঃ 

file

মাগুরাবাসি, বদলে যাবে আপনাদের সবার ঠিকানা। প্রশ্ন কিভাবে? সেটাই হতে চলেছে আর তা আমাদের প্রায় অগোচরেই, উপলব্ধি ছাড়াই। মাগুরা সহ ৬ টি জেলাকে ভৌগলিক বলয় ও আর্থসামাজিক দিক বিবেচনা করে কুষ্টিয়াকে বিভাগ ঘোষনার দাবীতে বিগত ৫ বছর যাবৎ আন্দোলন অব্যহত রেখেছে কুষ্টিয়া বিভাগ বাস্তবায়ন পরিষদ-কুবিবাপ সংগঠনটি। সে হিসেবে কুষ্টিয়ার আশে পাশের জেলাসহ রাজধানী ঢাকায় মানববন্ধনসহ লিফলেট, ব্যানার ও পোষ্টারের মাধ্যমে প্রচার অব্যহত রেখেছে সংগঠনের নেতাকর্মীরা। কুষ্টিয়ার সচেতন মহলের আশাবাদ কুষ্টিয়া একদিন বিভাগ হবেই।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরেকটি বিভাগ ঘোষনা করতে যাচ্ছি এমন বক্তব্যের পরিপেক্ষিতে সম্ভাবনা দেখা দিয়েছে প্রস্তাবিত কুষ্টিয়া বিভাগ বাস্তবায়নের। সে হিসাবে আমরা মাগুরাবাসি আমাদের সবার ঠিকানা বদলে যাবে। আমরা যশোরের সাথে নেই। আমাদের বিভাগ খুলনা নয় কুষ্টিয়া।

আমাদের মাগুরা ঐতিহাসিক যশোর জেলার মহকুমা ছিল। আমার জন্ম যশোর জেলাতে। আমাদের বিভাগ খুলনা। আমার সেই পরিচয় হারিয়ে যাবে? এটা হয় কিভাবে? আমরা যশোরের সংগে থাকতে পারি। কুষ্টিয়া যাবো কেন?।

মাগুরা নিউজ মাগুরাবাসির পক্ষ থেকে এ বিষয়টি নিয়ে তিব্র প্রতিবাদ জানাচ্ছে। মাগুরা কুষ্টিয়ার সাথে নয়। কুষ্টিয়া বিভাগ হোক তাতে আপত্তি নেই, তবে তা হতে হবে মাগুরাকে ছাড়া।মাগুরা ঐতিহাসিক সাবেক যশোর জেলার মহকুমা। আমাদের বিভাগ খুলনা। আমাদের সেই পরিচয় আমরা বদলে যেতে দেবোনা।

মাগুরাবাসির জন্য বিষয়টি অতীব মানবিক একটি বিষয়। যেখানে মাগুরা নিউজের সাথে মাগুরা প্রতিটি মাগুরাবাসি একাত্ন। আমরা যশোরের সাথে থাকতে চাই।

“মাগুরা যশোরের সাথে। কুষ্টিয়ার সাথে নয়।” এই দাবিটি নিয়ে দাবিটির উপস্থাপক মাগুরার একমাত্র ২৪ ঘন্টার সংবাদমাধ্যম  মাগুরা নিউজ ডট কম সম্পাদক রাজীব মিত্র জয় জানান, তিনি বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মাগুরার বিশিষ্ট ব্যক্তিদের সাথে যোগাযোগ করেছেন। প্রত্যেকেই বিষয়টি নিয়ে বিশ্ময় প্রকাশ করেছেন। তারা বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। খুব দ্রুত তারা বিষয়টি নিয়ে সরকারের উচ্চ পযায়ে কথা বলবেন বলেও জানিয়েছেন। 

মাগুরাবাসি আপনারা যদি না চান আমাদের বিভাগ বদলে যাক। তাহলে প্রতিবাদ জানান।

একজন মাগুরাবাসি আপনি আরেকজন মাগুরাবাসিকে জানান। নিদেনপক্ষে সংবাদটি শেয়ার করুন। আমাদের দাবির সাথে একাত্নতা জানান। মাগুরা নিউজের সাথে থাকুন। জয় আমাদের হবেই। সবাইকে মাগুরা নিউজের পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা।

মাগুরা যশোরের সাথে। কুষ্টিয়ার সাথে নয়।

এ উদ্দোগের সাথে একাত্নতা জানাতে-  ০১৮৫৫ ৪৮ ৫৫ ৩৮  

প্রস্তাবিত মাগুরা জেলাকে সাথে নিয়ে ৬ জেলার কুষ্টিয়া বিভাগ।
প্রস্তাবিত মাগুরা জেলাকে সাথে নিয়ে ৬ জেলার কুষ্টিয়া বিভাগ।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: