মাগুরাবাসি জেনেনিন কিভাবে হচ্ছে কুষ্টিয়া বিভাগ

মাগুরানিউজ.কমঃ

প্রস্তাবিত মাগুরা জেলাকে সাথে নিয়ে ৬ জেলার কুষ্টিয়া বিভাগ।
প্রস্তাবিত মাগুরা জেলাকে সাথে নিয়ে ৬ জেলার কুষ্টিয়া বিভাগ।

জানা গেছে, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, মাগুরা এবং রাজবাড়ীসহ মোট ৬ টি জেলাকে ভৌগলিক বলয় ও আর্থসামাজিক দিক বিবেচনা করে কুষ্টিয়াকে বিভাগ ঘোষনার দাবীতে বিগত কয়েক বছর যাবৎ আন্দোলন অব্যহত রেখেছে কুষ্টিয়া বিভাগ বাস্তবায়ন পরিষদ-কুবিবাপ। সে হিসেবে কুষ্টিয়ার আশে পাশের জেলাসহ রাজধানী ঢাকায় মানববন্ধনসহ লিফলেট, ব্যানার ও পোষ্টারের মাধ্যমে প্রচার অব্যহত রেখেছে সংগঠনের নেতাকর্মীরা।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরেকটি বিভাগ ঘোষনা করতে যাচ্ছি এমন বক্তব্যের পরিপেক্ষিতে সম্ভাবনা দেখা দিয়েছে প্রস্তাবিত কুষ্টিয়া বিভাগ বাস্তবায়নের। কুষ্টিয়ার সচেতন মহলের আশাবাদ কুষ্টিয়া একদিন বিভাগ হবেই। তাই তারা প্রধানমন্ত্রীর ঘোষনাকে তাদের আশাপুরণের দ্বার হিসেবেই দেখছেন।

সবশেষে ১৫ জানুয়ারি, কুষ্টিয়া বিভাগ বাস্তবায়ন পরিষদ-কুবিবাপ,কুষ্টিয়া জেলা শাখার উদ্দ্যোগে কুষ্টিয়া বিভাগ বাস্তবায়ন মঞ্চের ১ দিন শেষ হলো। সকাল ১১ টা হতে শুরু হয়ে সন্ধায় শেষ হয়েছে সংগঠনের ১ম দিনের কর্মসূচী। প্রথম দিনেই কুষ্টিয়ার গণমানুষের মাঝে ব্যপক সাড়া লক্ষ্য করা গেছে। দেশের চলমান সহিংস পরিস্থিতির কারণে অনেকে আন্দোলনে শরীক না হলেও এ মঞ্চের সফলতা কামনা করেছেন এবং শুশীল সমাজ এটিকে অব্যহতভাবে চালিয়ে যেতে বলেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরেকটি বিভাগ ঘোষনা করতে যাচ্ছি এমন বক্তব্যের সাথে একাত্ত্বতা ঘোষনা করে কুবিবাপ কুষ্টিয়া জেলা শাখা কুষ্টিয়া বিভাগ চাই মঞ্চ করেছে। মঞ্চটি ধারাবাহিকভাবে প্রতিদিন সকাল থেকে সন্ধা পর্যন্ত চলবে এমনটি জানিয়ে বিবৃতি দিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ জিয়া।

স্বাধীনতার প্রারম্ভে কুষ্টিয়াকে অস্থায়ী রাজধানী ঘোষনা করা হলেও কালে কালে কুষ্টিয়ার জনমানুষের দিকটি ভাবা হয় নি। সময় পাল্টাতে বিগত ৩ বছর যাবৎ কুষ্টিয়া জেলাকে বিভাগ হিসেবে ঘোষনার দাবী ওঠে সর্বত্র। সে হিসেবেই কুষ্টিয়া বিভাগ বাস্তবায়ন পরিষদ(কুবিবাপ) নামক সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ীসহ এ জেলাকে ভৌগলিক বলয় করে কুষ্টিয়াকে বিভাগ ঘোষনার জন্য আন্দোলন শুরু করেন একঝাঁক তরুণ।

সে হিসাবে আমরা মাগুরাবাসি আমাদের সবার ঠিকানা বদলে যাবে। আমরা যশোরের সাথে নেই। আমাদের বিভাগ খুলনা নয় কুষ্টিয়া।

আমাদের মাগুরা ঐতিহাসিক যশোর জেলার মহকুমা ছিল। আমার জন্ম যশোর জেলাতে। আমাদের বিভাগ খুলনা। আমার সেই পরিচয় হারিয়ে যাবে? এটা হয় কিভাবে? আমরা যশোরের সংগে থাকতে পারি। কুষ্টিয়া যাবো কেন?।

মাগুরা নিউজ মাগুরাবাসির পক্ষ থেকে এ বিষয়টি নিয়ে তিব্র প্রতিবাদ জানাচ্ছে। মাগরা কুষ্টিয়ার সাথে নয়। কুষ্টিয়া বিভাগ হোক তাতে আপত্তি নেই, তবে তা হতে হবে মাগুরাকে ছাড়া। মাগুরা ঐতিহাসিক সাবেক যশোর জেলার মহকুমা। আমাদের বিভাগ খুলনা। আমাদের সেই পরিচয় আমরা বদলে যেতে দেবোনা।

মাগুরাবাসির জন্য বিষয়টি অতীব মানবিক একটি বিষয়। যেখানে মাগুরা নিউজের সাথে মাগুরা প্রতিটি মাগুরাবাসি একাত্ন। আমরা যশোরের সাথে থাকতে চাই।

মাগুরাবাসি আপনারা যদি না চান আমাদের বিভাগ বদলে যাক। তাহলে প্রতিবাদ জানান।

একজন মাগুরাবাসি আপনি আরেকজন মাগুরাবাসিকে জানান। নিদেনপক্ষে সংবাদটি শেয়ার করুন। আমাদের দাবির সাথে একাত্নতা জানান। মাগুরা নিউজের সাথে থাকুন। জয় আমাদের হবেই।

আসুন আমরা নিশ্চিত করি, 

মাগুরা যশোরের সাথে। কুষ্টিয়ার সাথে নয়।

যেকোন তথ্য জানাতে-  ০১৮৫৫ ৪৮ ৫৫ ৩৮  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: