কুষ্টিয়ার সাথে মাগুরা যাবে কেন?- মাগুরা নিউজ

মাগুরানিউজ.কমঃ 

রাজীব মিত্র জয়, সম্পাদক, মাগুরা নিউজ ডট কম।

SAJA-142077TY8830

সুপ্রিয় মাগুরাবাসি সকলকে মাগুরা নিউজের পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি বাঙ্গালী জাতির অন্যতম চেতনার মাস ফেব্রুয়ারী মাস। যে মাসে রক্ত স্নাত না হলে হয়ত এদেশ স্বাধীনতার চেতনায় উদগ্রীব হত না। আজ শ্রদ্ধা ভরে স্মরণ করছি  ভাষা শহীদ জব্বার, সালাম, বরকত সহ সকল কে। ঠিক এ সময়েই আমাদের মাগুরা এক সংকটময় সময়ে উপনিত হয়েছে। 

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরেকটি বিভাগ ঘোষনা করতে যাচ্ছি এমন বক্তব্যের পরিপেক্ষিতে সম্ভাবনা দেখা দিয়েছে প্রস্তাবিত কুষ্টিয়া বিভাগ বাস্তবায়নের। সে হিসাবে আমরা মাগুরাবাসি আমাদের সবার ঠিকানা বদলে যাবে। আমরা যশোরের সাথে নেই। আমাদের বিভাগ খুলনা নয় কুষ্টিয়া।

আমাদের মাগুরা ঐতিহাসিক যশোর জেলার মহকুমা ছিল। আমার জন্ম যশোর জেলাতে। আমাদের বিভাগ খুলনা। আমার সেই পরিচয় হারিয়ে যাবে? এটা হয় কিভাবে? আমরা যশোরের সংগে থাকতে পারি। কুষ্টিয়া যাবো কেন?।

মাগুরা নিউজ মাগুরাবাসির পক্ষ থেকে এ বিষয়টি নিয়ে তিব্র প্রতিবাদ জানাচ্ছে। মাগরা কুষ্টিয়ার সাথে নয়। কুষ্টিয়া বিভাগ হোক তাতে আপত্তি নেই, তবে তা হতে হবে মাগুরাকে ছাড়া। মাগুরা ঐতিহাসিক সাবেক যশোর জেলার মহকুমা। আমাদের বিভাগ খুলনা। আমাদের সেই পরিচয় আমরা বদলে যেতে দেবোনা।

মাগুরাবাসির জন্য বিষয়টি অতীব মানবিক একটি বিষয়। যেখানে মাগুরা নিউজের সাথে মাগুরা প্রতিটি মাগুরাবাসি একাত্ন। আমরা যশোরের সাথে থাকতে চাই।

file

উল্লেখ্য, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরেকটি বিভাগ ঘোষনা করতে যাচ্ছি এমন বক্তব্যের পর জানা যায় যে ,

কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, মাগুরা এবং রাজবাড়ীসহ মোট ৬ টি জেলাকে ভৌগলিক বলয় ও আর্থসামাজিক দিক বিবেচনা করে কুষ্টিয়াকে বিভাগ ঘোষনার দাবীতে বিগত ৫ বছর যাবৎ আন্দোলন অব্যহত রেখেছে কুষ্টিয়া বিভাগ বাস্তবায়ন পরিষদ-কুবিবাপ সংগঠনটি। সে হিসেবে কুষ্টিয়ার আশে পাশের জেলাসহ রাজধানী ঢাকায় মানববন্ধনসহ লিফলেট, ব্যানার ও পোষ্টারের মাধ্যমে প্রচার অব্যহত রেখেছে সংগঠনের নেতাকর্মীরা। কুষ্টিয়ার সচেতন মহলের আশাবাদ কুষ্টিয়া একদিন বিভাগ হবেই। তাই তারা প্রধানমন্ত্রীর ঘোষনাকে তাদের আশাপুরণের দ্বার হিসেবেই দেখছেন।

মাগুরাবাসি আপনারা যদি না চান আমাদের বিভাগ বদলে যাক। তাহলে প্রতিবাদ জানান।

একজন মাগুরাবাসি আপনি আরেকজন মাগুরাবাসিকে জানান। নিদেনপক্ষে সংবাদটি শেয়ার করুন। আমাদের দাবির সাথে একাত্নতা জানান। মাগুরা নিউজের সাথে থাকুন। জয় আমাদের হবেই। সবাইকে মাগুরা নিউজের পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা।

মাগুরা যশোরের সাথে। কুষ্টিয়ার সাথে নয়।

এ উদ্দোগের সাথে একাত্নতা জানাতে-  ০১৮৫৫ ৪৮ ৫৫ ৩৮  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: