খুলনার বদলে এবার মাগুরার বিভাগ হবে কুষ্টিয়া

মাগুরানিউজ.কমঃ 

প্রস্তাবিত মাগুরা জেলাকে সাথে নিয়ে ৬ জেলার কুষ্টিয়া বিভাগ।
প্রস্তাবিত মাগুরা জেলাকে সাথে নিয়ে ৬ জেলার কুষ্টিয়া বিভাগ।

জানা গেছে, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, মাগুরা এবং রাজবাড়ীসহ মোট ৬ টি জেলাকে ভৌগলিক বলয় ও আর্থসামাজিক দিক বিবেচনা করে কুষ্টিয়াকে বিভাগ ঘোষনার দাবীতে বিগত কয়েক বছর যাবৎ আন্দোলন অব্যহত রেখেছে কুষ্টিয়া বিভাগ বাস্তবায়ন পরিষদ-কুবিবাপ। সে হিসেবে কুষ্টিয়ার আশে পাশের জেলাসহ রাজধানী ঢাকায় মানববন্ধনসহ লিফলেট, ব্যানার ও পোষ্টারের মাধ্যমে প্রচার অব্যহত রেখেছে সংগঠনের নেতাকর্মীরা।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরেকটি বিভাগ ঘোষনা করতে যাচ্ছি এমন বক্তব্যের পরিপেক্ষিতে সম্ভাবনা দেখা দিয়েছে প্রস্তাবিত কুষ্টিয়া বিভাগ বাস্তবায়নের। কুষ্টিয়ার সচেতন মহলের আশাবাদ কুষ্টিয়া একদিন বিভাগ হবেই। তাই তারা প্রধানমন্ত্রীর ঘোষনাকে তাদের আশাপুরণের দ্বার হিসেবেই দেখছেন।

সে হিসাবে আমরা মাগুরাবাসি আমাদের সবার ঠিকানা বদলে যাবে। আমরা যশোরের সাথে নেই। আমাদের বিভাগ খুলনা নয় কুষ্টিয়া।

আমাদের মাগুরা ঐতিহাসিক যশোর জেলার মহকুমা ছিল। আমার জন্ম যশোর জেলার মগুরাতে। আমাদের বিভাগ খুলনা। আমার সেই পরিচয় হারিয়ে যাবে? এটা হয় কিভাবে? আমরা যশোরের সংগে থাকতে চাই। কুষ্টিয়া যাবো কেন?।

মাগুরা নিউজ মাগুরাবাসির পক্ষ থেকে এ বিষয়টি নিয়ে তিব্র প্রতিবাদ জানাচ্ছে। মাগুরা কুষ্টিয়ার সাথে নয়। কুষ্টিয়া বিভাগ হোক তাতে আপত্তি নেই, তবে তা হতে হবে মাগুরাকে ছাড়াই। মাগুরা ঐতিহাসিক সাবেক যশোর জেলার মহকুমা। আমাদের বিভাগ খুলনা। আমাদের সেই পরিচয় আমরা বদলে যেতে দেবোনা। মাগুরা যশোরের সাথেই থাকবে।

মাগুরা নিউজের সাথে প্রতিটি মাগুরাবাসি একাত্ন। আমরা যশোরের সাথে থাকতে চাই।

মাগুরাবাসি আপনারা যদি না চান আমাদের বিভাগ বদলে যাক। তাহলে প্রতিবাদ জানান। সংবাদটি শেয়ার করুন। 

একজন মাগুরাবাসি আপনি আরেকজন মাগুরাবাসিকে জানান। নিদেনপক্ষে সংবাদটি আপনার ওয়ালে পোষ্ট করুন। মাগুরা সংক্রান্ত গ্রুপগুলোতে পোষ্ট করুন। আমাদের দাবির সাথে একাত্নতা জানান। মাগুরা নিউজের সাথে থাকুন।মাগুরার সাথে থাকুন।

আসুন আমরা সবাই বলি বলি, 

মাগুরা যশোরের সাথে। কুষ্টিয়ার সাথে নয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: