মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুর ন’হাটা বাজারে ভ্রাম্যমাণ আদালত ৪ হোটেল ব্যবসায়ীকে ১৭শ’ টাকা জরিমানা করেছে। পঁচা-বাসী ও নিম্নমানের খাবার বিক্রির অভিযোগে এসব ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের টীমের নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদপুর সামছুদ্দোজা। ভ্রাম্যমাণ টীমের অভিযানকালে অনেক অসাধু ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ করে পালিয়ে যায়।

