নিখোঁজ বিউটি কুইনের মৃতদেহ উদ্ধার

মাগুরানিউজ.কমঃ

Maria

গত বৃহস্পতিবার হন্ডুরাসের বিউটি কুইন মারিয়া হোসে আলভারাদো ও তার বোন দেশটির সবচেয়ে সন্ত্রাসপ্রবণ এলাকা সান্তা বারবারা থেকে নিখোঁজ হয়েছিলেন। তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯ বছর বয়সি বিউটি কুইন মারিয়া হোসে আলভারাদো ও  ২৩ বছর বয়সি তার বোন সোফিয়া
মৃতদেহ  ১৯ নভেম্বর বুধবার আগুয়াগুয়া নদীর নিকটবর্তী ক্যাবলোটালে গ্রামে উদ্ধার করে পুলিশ।

গত শনিবার তাদের পরিবারের পক্ষ থেকে পুলিশকে তাদের নিখোঁজের বিষয়ে অবহিত করা হয়েছিল। তারপর মার্কিন পুলিশ জানিয়েছিলেন, আলভারাদোর খোঁজে অভিযান চলছে। শিগগিরই তার ও তার বোনের সন্ধান পাওয়া যাবে। এরপর ১৯ নভেম্বর তাদের মৃতদেহ উদ্বার করে পুলিশ।

নিখোঁজের পর হন্ডুরাসের সুন্দরী প্রতিযোগিতা আয়োজনবিষয়ক পরিচালক এদুয়ার্দো জাবলা জানিয়েছিলেন,শেষবার  তাদের দেখা গেছে, একটি পার্টি থেকে বেরিয়ে গাড়িতে উঠতে। সেদিন ছিল বৃহস্পতিবার। এর পর তাদের আর দেখা যায়নি।

কয়েক দিন পরই মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় তার অংশগ্রহণ করার কথা ছিল।  চলতি সপ্তাহে বিশ্বের ১২০টি দেশের বিউটি কুইনদের লন্ডনে পৌঁছানোর কথা। তারা মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার প্রাথমিক পর্বে অংশ নেবেন। ডিসেম্বরে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। হন্ডুরাসের  আলভারাদো মিস ওয়ার্ল্ড ২০১৪ প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার প্রত্যাশী ছিলেন।

উল্লেখ্য, মিস হন্ডুরাস ২০১৪ শিরোপাজয়ী হন আলভারাদো। গত এপ্রিলে এই প্রতিযোগিতা হয়। জানা গেছে ,খুনের সঙ্গে জড়িত সন্দেহে আসামী হিসেবে আলভারাদোর প্রেমিকসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: