নতুন ধানের ম-ম গন্ধে মাতোয়ারা মাগুরা

মাগুরানিউজ.কমঃ

Rice-1416285249

নতুন ধানের ম ম গন্ধে মাতোয়ারা সবাই। মাঠের পর মাঠ পেরিয়ে, গ্রাম থেকে গ্রামান্তরে এ সুবাস ছড়িয়ে পড়েছে। সোনালি ধানের দোলায় দুলছে হাজারো স্বপ্ন। স্বপ্নে বিভোর কিষাণ-কিষাণীরা নবান্ন উৎসবে মেতে উঠেছেন। চলছে পিঠাপুলির আয়োজন।

সদর উপজেলার রামনগর গ্রামের গোলাম সরোয়ার মোল্যা (৪২) ও আব্দুল হক (৪৩) জানান, এ বছর বর্ষার প্রভাব কম থাকলেও ধানের ফলন ভালোই হয়েছে। বেলনগর গ্রামের গফফার জানান, বিলে আমন ধানের ফলন ভালো হয়েছে। পোকার তেমন আক্রমণ নেই। মঘীর রউফ মোল্যা (৫৫) বলেন, নতুন ধানকাটা শুরু করেছি। সপ্তাহ দু’য়েক পরে পুরোপুরি ধানকাটা শুরু হবে।

মাগুরা সদরের মধ্যপাড়ার আলোমতি জানান, নতুন ধানে পাড়া-মহল্লায় হরেক রকম পিঠা তৈরির আয়োজন চলছে। বুনাগাতীর আবেদা সুলতানা বলেন, শীতের শুরুতে নতুন ধানের চালের গুড়ায় কুলি ও চিতই পিঠা তৈরি করেছি। এসব পিঠার স্বাদ ও গন্ধ অন্যরকম। এ ছাড়া বিভিন্ন বাড়িতে ভাপা পিঠাসহ চিড়া, মুড়ি ভাজা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: