মহম্মদপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাকে কুপিয়ে হত্যা

মাগুরানিউজ.কমঃ

89229_1মাগুরার মহম্মদপুর উপজেলার নারানপুর গ্রামে পংকজ বসু (৫২) নামে একব্যক্তিকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা।নিহত পংকজ বসু উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নির্বাহী সদস্য।

শুক্রবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।

গ্রামবাসী সুত্রে জানা যায়, রাত ৮টার দিকে বাড়ি ফেরার পথে মধ্যপাড়া জামে মসজিদের পাশে পংকজ বসুকে কুপিয়ে মারাত্মক জখম করে ৭/৮জন দুর্বৃত্ত। প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান।

নিহত পংকজ বসুর ছেলে প্রহিম বসু জানান, পংকজ বসুর জমি বর্গা চাষ করতেন একই গ্রামের নারানপুর গ্রামের আক্কাস মিয়া।

বেশ কিছুদিন ধরে ওই জমির মালিকানা ভাগের ফসল দিতে আক্কাস টালবাহানা করছিল। এ নিয়ে শুক্রবার বিকেলে আখের ক্ষেতে পংকজ বসুর সঙ্গে আক্কাসের কথা কাটাকাটি হয়।

বিষয়টি মীমাংসার জন্য পংকজ বসু গ্রাম্য মাতব্বর সাঈদের কাছে নালিশ দেন।

শুক্রবার রাত আটটার দিকে বিনোদপুর বাজার থেকে বাইসাইকেলযোগে বাড়ি ফেরার পথে নাড়িখালি মধ্যপাড়া জামে মসজিদের পাশে ৭/৮ জন পংকজের গতিরোধ করে।

এ সময় তাকে এলোপাথাড়ি  কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে পংকজকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় পংকজ রাত ১০টার দিকে মারা যান।

নিহতের ছেলে প্রহিম বসু এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, তার মৃত্যুর বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। দুর্বৃত্তদের ধরতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: