মহম্মদপুরের হাজিবাড়িতে অগ্নিকাণ্ডঃ পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মাগুরানিউজ.কমঃ 

download (2)মাগুরার মহম্মদপুর উপজেলায় অগ্নিকাণ্ডে পাঁচটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলা সদরের হাজিবাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় হাজিবাড়ির হুকুম আলীর রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় হুকুম আলীর ঘর, পার্শ্ববর্তী জিয়াউর রহমানের ঘর ও নজরুল ইসলামের ঘরসহ পাঁচটি ঘরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে মাগুরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা দেয়। তবে, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।

আগুনে ওই পাঁচটি ঘর সম্পূর্ণরূপে পুড়ে যায়। এতে সংশ্লিষ্ট পরিবারগুলোর কমপক্ষে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: