মাগুরায় ৭ দফা দাবিতে হিন্দু মহাজোটের বিক্ষোভ-মানববন্ধন

মাগুরানিউজ.কমঃ 

file (8)

শারদীয়া দূর্গা পূজায় ৩দিনের সরকারি ছুটি ও জাতীয় সংসদে হিন্দু সম্প্রদায়ের জন্য ৬০টি সংরক্ষিত আসনসহ ৭ দফা দাবিতে মাগুরায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার দুপুরে শহরের নতুন বাজার কালিবাড়ি থেকে মিছিলটি বের হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের চৌরঙ্গীর মোড়ে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে।

সংগঠনের মাগুরা জেলা শাখার সভাপতি পরেশ কান্তি সাহার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক উত্তম কুমার বিশ্বাস,  কেন্দ্রীয় নেতা বীরেন্দ্রনাথ মজুমদার প্রমুখ।

সভা থেকে হিন্দু পারিবারিক আইন পরিবর্তনের প্রতিবাদ, জাতীয় সংসদে সংরক্ষিত ৬০টি আসন, নতুন পদ সৃষ্টি করে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্য থেকে উপ রাষ্ট্রপতি ও উপ প্রধানমন্ত্রী নিয়োগ, সরকারি চাকরিতে ২০% কোঠা, দুর্গা পূজায় ৩দিনের ছুটি, সংখ্যালঘু উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও হিন্দুদের জীবন ও সম্পদ বাঁচাতে কঠোর আইন প্রণয়নের দাবি তুলে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: