মহম্মদপুরে গৃহবধূর লাশ উদ্ধার

মহম্মদপুর:মাগুরার মহম্মদপুর উপজেলার ভাবনপাড়া গ্রামে ইতি রানী বিশ্বাস নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দিনগত রাত ১১টার দিকে তার লাশ উদ্ধার করে মহম্মদপুর থানা পুলিশ।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নিকুঞ্জ কুমার জানান, রাত ১০টার দিকে ভাবনপাড়া গ্রামের ব্যবসায়ী বাদল শিকদারের নব বিবাহিত স্ত্রী ইতি রানী বিশ্বাস ঘরের দরজা বন্ধ করে আড়ার সঙ্গে গলায় ফাঁস দেয়। নিহত ইতি রানীর বাবার বাড়ি যশোরের ১২ মাইল এলাকায়। ৯ মাস আগে ভাবনপাড়া গ্রামের বাদল শিকদারের সাথে তার বিয়ে হয়।
সংবাদ পেয়ে মহম্মপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন ওসি নিকুঞ্জ কুমার। এ ব্যাপারে মহম্মদপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: