মাগুরানিউজ.কমঃ
চলতি প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় রোববার সন্ধ্যায় মাগুরার মহম্মদপুরে মধুমতি নদী থেকে কারেন্ট জাল আটক করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান এ অভিযান পরিচালনা করেন।
পুলিশের সহায়তায় ১০ কেজি ইলিশ মাছ ও কারেন্ট জালসহ মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়। এসব সরঞ্জাম পরে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পুলিশের হাতে আটক বাবুল বিশ্বাসকে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের জেল দেওয়া হয়। তিনি উপজেলা সদরের ধুপুড়িয়া গ্রামের ধীরেন বিশ্বাসের ছেলে।
মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) কামরুল হাসান জানান, ‘নিষেধাজ্ঞা অমান্য করে মধুমতি নদীতে ইলিশ মাছ ধরায় এ অভিযান পরিচালনা করা হয়।’



