মহম্মদপুরে এলাকাবাসীর ধাওয়ায় অস্ত্র সহ ডাকাত আটক

মাগুরানিউজ.কমঃ 

1 (14)

মাগুরার মহম্মদপুর উপজেলার দীঘার খাজুরা গ্রামে বৃহস্পতিবার রাতে দুই হিন্দু ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতি করে ফিরে যাওয়ার সময় এলাকাবাসী হোসাইন মুন্না (২৮) এক ডাকাতকে আটক করেছে।

জানা যায়,  দিবাগত রাত ৩টার দিকে মহম্মদপুরের খাজুরা গ্রামে ৮/১০ জনের একটি ডাকাত দল মহম্মদপুরের বিশিষ্ট পাট, ভূষিমাল ও রড সিমেন্ট ব্যবসায়ী বিধান পোদ্দার ও দুলাল সাহার পাশাপাশি বাড়িতে গ্রিল কেটে প্রবেশ করে।এ সময় তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ ২ লাখ টাকা, ১২ ভরি স্বর্ণালংকার, মোটরসাইকেল ও মোবাইল ফোন সেটসহ কমপক্ষে ১০ লাখ টাকার জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

রাত ৪টার দিকে ডাকাতি শেষ করে চলে যাওয়ার সময় পার্শ্ববর্তী বিলঝলমল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাতে মাছের ঘেরে পাহারারত এলাকাবাসী ডাকাতদের ধাওয়া দিয়ে মুন্না নামে এক ডাকাতকে আটক করে।

মুন্না ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার মোবারকদিয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে। ডাকাত মুন্নার শ্বশুরবাড়ি মহম্মদপুরের বিল ঝলমল গ্রামে।

সকালে সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছে। আটককৃত ডাকাত মুন্নাকে জিজ্ঞাসাবাদ চলছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: