মাগুরানিউজ.কমঃ
সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মাগুরায় চার দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে।
শুক্রবার সকাল ১১টার দিকে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও মাগুরা-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. এম এস আকবর এমপি এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
শহরের কেশব মোড় এলাকায় উপ কর কমিশনারের কার্যালয সার্কেল-১০ মাগুরা কর অঞ্চল খুলনার উদ্যোগে আয়োজিত সকালে খুলনা কর কমিশনার গোলাম মোস্তফা এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- মাগুরা জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, জেলা আয়কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আলী আকতার ও জেলা চেম্বার অব কমার্সের সভাপতি আনিসুর রহমান খোকন।
এছাড়ার জেলার সর্বোচ্চ করদাতা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- বিশিষ্ট ব্যবসায়ী এস এম হাসানুজ্জামান টিটু।


