মাগুরানিউজ.কমঃ
মাগুরা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিমকে (৩০) শুক্রবার বিকেলে আটক করেছে মাগুরা ডিবি পুলিশ।
মাগুরা পুলিশ সুপার জিহাদুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শুক্রবার বিকেলে শহরের শান্তিবাগ এলাকা থেকে আব্দুর রহিমকে আটক করে।
নির্বাচন অফিস ভাঙচুর, গাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগসহ তার বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে। এর মধ্যে ৩/৪টি মামলায় জামিন নিলেও বাকি মামলাগুলোতে তার বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা জারি রয়েছে।
আব্দুর রহিম পুলিশের তালিকায় একজন শীর্ষ সন্ত্রাসী থাকায় নিরাপত্তার স্বার্থে তাকে আটক করা হয়েছে বলেও তিনি জানান।

