‘প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায়..’ স্কুল ছাত্রীকে মারধর

মাগুরানিউজ.কমঃ 

download (3)বৃহস্পতিবার দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলার ফলশিয়া গ্রামে এক যুবকের মারধরে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক স্কুলছাত্রী।

মহম্মদপুর থানার ওসি মো. মতিয়ার রহমান জানান, এ ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে শিশু ও নারী নির্যাতন দমন আইনে মেয়েটির মা থানায় মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নির্যাতিত দশম শ্রেণির ওই ছাত্রীর মা জানান, বুধবার বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে ফলসিয়া গ্রামের হারুন বিশ্বাসের ছেলে সোহেল মেয়েটির গতিরোধ করে।

“এক পর্যায়ে তাকে জোর করে ধরে তার বাড়িতে নিয়ে বেধড়ক মারপিট ও  নির্যাতন চালায়। এতে সে সঙ্গাহীন হয়ে পড়ে সে।”

পরে প্রতিবেশীরা তার মেয়েকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে বলে জানান তিনি।

মেয়েটির বড় বোন জানান,  স্কুলে যাওয়া-আসার পথে প্রতিদিন সোহেল তার বোনকে প্রেম প্রস্তাব দিত। এতে সে সাড়া না দেওয়ায় সোহেল তাকে ভয়ভীতি দেখাত।

বৃহস্পতিবার দুপুরে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মেয়েটিকে হাসপাতালে দেখতে যান।

মহম্মদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মকসেদুল মোমিন জানান,  ওই ছাত্রী এখন আশঙ্কামুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: