মন্ত্রিসভায় আন্তর্জাতিক কল চার্জ কমানোর সুপারিশ

VOIP_BG_117960639অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) বন্ধে আন্তর্জাতিক ইনকামিং কল টার্মিনেশন রেট কমানোর সুপারিশ উঠেছে মন্ত্রিসভায়। 

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় এ সুপারিশ করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত একজন সদস্য এ তথ্য জানিয়েছেন। 

তথ্যমন্ত্রী বলেছেন, “টেলিফোনের ইন্টারন্যাশনাল কলরেট কমালে অবৈধ ভিওআইপির চাহিদা কমে যাবে। এতে অবৈধ ব্যবসায়ীরা এ ব্যবসায় নিরুৎসাহী হবে।”

সরকারের রাজস্ব বাড়ানোর জন্য এই পরামর্শ দেন ইনু। তিনি বলেন, “কলরেট কমলে মানুষ বৈধ উপায়ে বিদেশে কথা বলা বাড়াবে, ফলে সরকারের রাজস্ব আয় বাড়বে।”
 
বর্তমানে প্রতি আন্তর্জাতিক কলে তিন সেন্ট রাজস্ব পায় সরকার।

“তথ্যমন্ত্রী এটা কমিয়ে দেড় সেন্ট করার পরামর্শ দেন”, বলেন ওই সদস্য।

এদিকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ে গত এপ্রিলে  আন্তর্জাতিক ইনকামিং কল টার্মিনেশন রেট এবং রেভিনিউ শেয়ারিং পুনঃনির্ধারণ বিষয়ে সভা হয়।

এ সভার পর মন্ত্রণালয় ও বিটিআরসির তরফে অর্থ মন্ত্রণালয়ের কাছে কল প্রতি রাজস্ব দেড় সেন্ট করার প্রস্তাব পাঠানো হয়। অর্থ মন্ত্রণালয় তা আবার রিভিউ করার জন্য বিটিআরসির কাছে পাঠিয়েছে।

অর্থ মন্ত্রণালয় জানায়, বাংলাদেশে প্রতি দিন ৫ কোটি মিনিট আন্তর্জাতিক কল আদান-প্রদান হয়। যার মধ্যে এক কোটির বেশি মিনিট অবৈধভাবে হয়ে থাকে।

তবে টেলিকম বিশেষজ্ঞরা বলছেন, দেড় সেন্টের প্রস্তাব অনুমোদন হলে সরকার প্রায় ১১শ’ কোটি টাকা রাজস্ব হারাতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: