কেবল (তার) ছাড়াই বাড়িতে বসে সরাসরি টেলিভিশন দেখার প্রযুক্তির মাধ্যমে দেখা যাবে দেশি ও বিদেশি সব টেলিভিশন চ্যানেল।
ডিরেক্ট-টু-হোম (ডিটিএইচ) প্রযুক্তির মাধ্যমে বাড়িতে বসেই গ্রাহকযন্ত্রের মাধ্যমে দেশি ও বিদেশি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল দেখা যাবে।
বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেড এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
এ উপলক্ষে বুধবার বেক্সিমকোর প্রধান কার্যালয়ে বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেডের সঙ্গে রাশিয়ার জিএস কোম্পানির চুক্তি সই হয়।
এ বিষয়ে বেক্সিমকো কমিউনিকেশনস জানায়, ২০১৪ সালের শেষের দিকে তারা এই প্রযুক্তির বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে। প্রতি বছর চার লাখ নতুন গ্রাহকের কাছে সেবা পৌঁছানোর প্রাথমিক লক্ষ্য নির্ধারণ করেছে কোম্পানিটি। তবে যাত্রা শুরুর প্রথম বছরেই তিন লাখ গ্রাহক এই সুবিধা গ্রহণ করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রতি বছর চার লাখ নতুন গ্রাহকের কাছে সেবা পৌঁছানোর প্রাথমিক লক্ষ্য নিয়েই কাজ করছে বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেড। এ প্রকল্প বাস্তবায়নে বেক্সিমকোর সঙ্গে অংশীদারিত্ব করছে রাশিয়ার জিএস গ্রুপ নামে বৃহৎ শিল্প ও বিনিয়োগ প্রতিষ্ঠান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, (ডিটিএইচ) সুবিধা পেতে গ্রাহককে সম্প্রচার কোম্পানি একটি ডিশ ও রিসিভার সেট প্রদান করবে যা, ওই ডিশের মাধ্যমে সিগন্যাল গ্রহণ করে রিসিভিং সেটের সাহায্যে বিভিন্ন চ্যানেল টেলিভিশন সেটে দেখা যাবে। এভাবে গ্রাহক তার কাঙ্ক্ষিত চ্যানেলগুলো দেখতে পারবেন।
সুবিধা হচ্ছে, গ্রাহক পছন্দ করা চ্যানেলগুলো বাছাই করতে পারবেন। কেবল (তার) সংযোগের মাধ্যমে পাওয়া ছবির চেয়ে এর মান হবে অনেক উন্নত। কেবলের মাধ্যমে টিভি দেখার সময় সিগন্যাল ব্রেক হয়। ডিটিএইচ প্রযুক্তিতে সিগন্যাল ব্রেক হবে না। উন্নতমানের সেবা পাওয়া যাবে। গ্রাহক তার পছন্দ মতো চ্যানেল কিনে মাসিক খরচ কমিয়ে আনতে পারবেন।
আজ শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন: পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য
- শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার: স্বামী আটক, হত্যার দাবি পরিবারের
- একটি স্বপ্নের অপমৃত্যু: আর ফিরবে না বান্দরবানের পাহাড়ি রাস্তায় হারিয়ে যাওয়া শ্রীপুরের তাজিম
- গড়াই নদীর তীব্র ভাঙন: ফসলি জমি বিলীন, হুমকিতে কোদলা গ্রামের ৫০০ পরিবার
- শ্রীপুরে আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক
- শ্রীপুরে তিন হাজার মিটার চায়না দোয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
- শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত
- শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি

