যশোরে বাস দুর্ঘটনায় নিহত ১০, আহত ২০

fygteমাগুরানিউজ.কম: যশোরের ঝিকরগাছার গদখালি বেনেয়ালি এলাকায় যাত্রাবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই ছয় যাত্রী নিহত হয়েছেন, হাসপাতালে নেয়ার পর আরো চার জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ২০জন। মঙ্গলবার সকাল ৭টায় যশোর-বেনাপোল মহাসড়কে  এ দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে যশোরের সহকারী পুলিশ সুপার (এএসপি) রেশমা শারমিন  জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের যাত্রীবাহী একটি বাস বৃষ্টির কারণে গদখালি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় গাড়িটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো চারজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন-ঢাকার ডেমরা এলাকার বজলুর রহমানের ছেলে জামান (৪০), মুন্সীগঞ্জ জেলার চুঙ্গীবাড়ী এলাকার সালাম (৩০), বিদ্যুৎ ঘোষ (৪৫), শরীয়তপুর জেলার গোয়াখোলা এলাকার রণজিৎ পালের ছেলে প্রসেনজিৎ পাল (৩৪), ঢাকার ধোলাইখালির রজমান আলী (৩৫), ঢাকার নির্মল চন্দ্র সাহা (৫৫) ও হেনা সাহা (৪০)।

এদের মধ্যে, ঢাকার ৬৭/১ উত্তর গোলাপবাগ এলাকার ঝন্টু (৩৫), ঢাকার নবাবগঞ্জ এলাকার রূপলাল সাহার ছেলে হরিদাস সাহা (৫৫), বিক্রমপুর এলাকার সুমন (৩০), রাকিব (৩০), জনি ঘোষ (৩৫), রণজিৎ সরকার (৩৫),গীতালী ঘোষ (৪৫), রুবি (৩০), ময়না (৩৫) ও ওয়ালিদের (৩০) পরিচয় পাওয়া গেছে।
আহতদের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার প্রক্রিয়া শুরু করে। পরে আহতদের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।নিহতের মধ্যে ছয়জনের লাশ থানায় একজনের লাশ ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও তিনজনের লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: