মধুমতীতে আজ থেকে আবার ইলিশ ধরা শুরু

মাগুরানিউজ.কমঃ

download (1)১১ দিন পর বৃহস্পতিবার থেকে মাগুরা মহম্মদপুরের মধুমতী নদীসহ সারা দেশে আবার ইলিশ ধরা শুরু হচ্ছে।   সরকার মা-ইলিশ রক্ষায় নদী এলাকায় ৫ থেকে ১৫ অক্টোবর ইলিশসহ সব ধরনের মাছ ধরা, ইলিশ বিক্রি, পরিবহণ ও মজুত নিষিদ্ধ রেখেছিল।  

তবে নিষিদ্ধ সময়েও একশ্রেণির জেলে ইলিশ ধরা অব্যাহত রাখেন। একইভাবে একশ্রেণির ইলিশ ক্রেতাও ইলিশ কেনা বন্ধ রাখেননি।

এই ১১ দিন ইলিশ ধরা বন্ধে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মৎস্য বিভাগ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে মাছ ও মাছ ধরার সরঞ্জাম আটক করেন।  

মাগুরা জেলা মৎস্য কর্মকর্তা চন্দ্রশেখর নন্দী জানান, ৫ থেকে ১৫ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত ১১ দিনে ৪০টি অভিযান চালানো হয়। এ সময় ১৯৪ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ কারেন্ট জাল।   ইলিশ ধরার ঘটনায় দুজনকে কারাদণ্ড দেওয়া হয়। ১৫ জেলের কাছ থেকে  মোট ২২ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। মামলা করা হয় ১৫টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: