মাগুরানিউজ.কমঃ
ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে বক্তব্য দেওয়ার ঘটনায় প্রাক্তন মন্ত্রী লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মাগুরায় একটি মামলা হয়েছে। পরে আদালত তার বিরুদ্ধে সমন জারি করেন।
বৃহস্পতিবার দুপুরে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করা হয়।
বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোল জানান- সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে সৈয়দ রফিকুল ইসলাম তুষার নামের এক ব্যক্তি বাদি হয়ে মামলাটি করেন। মামলাটি গ্রহণ করে বিচারক ফারাহ মামুন আসামি লতিফ সিদ্দিকীকে আগামী ১১ ডিসেম্বর মাগুরা আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।


