লোকালয়ে পলাতক অজগরটি

মাগুরানিউজ.কমঃ 

Snake1430887394 (1)রাজশাহীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার খাঁচা থেকে ২৪ এপ্রিল থেকে নিখোঁজ হয়ে যাওয়া অজগর সাপটিকে নগরীর লোকালয়ে দেখা গেছে।

এ নিয়ে নগরবাসীর মনে আতঙ্কও দেখা দিয়েছে। নগরীর কোর্ট এলাকায় সোমবার বিকেলে ড্রেনে অজগর সাপটিকে ঘোরাফেরা করতে দেখেছেন এলাকাবাসী। তবে যথাযথ কর্তৃপক্ষকে সংবাদ দেওয়ার আগেই সাপটি পালিয়ে যায়।

রাজশাহী সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু জানান, সোমবার তার ওয়ার্ডের ফুড অফিসের পেছনে কয়েকজন স্থানীয় বাসিন্দা অজগর সাপটিকে একটি ড্রেনে ঘোরাফেরা করতে দেখে তাকে সংবাদ দেন। সংবাদ শুনে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। কিন্তু তার আগেই সাপটি পালিয়ে যায়। পরে যেখানে সাপটিকে দেখা দিয়েছিল সেখান থেকে ৫০০ মিটার সার্কেল করে সাপটিকে খোঁজা হয়। কিন্তু পাওয়া যায়নি।

এর আগে গত ২৪ এপ্রিল শহীদ এ এইচ এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার খাঁচা থেকে সাপটি পালিয়ে যায়। এর পর থেকে সাপটিকে আর খুঁজে পাওয়া যায়নি।

চিড়িয়াখানা কর্তৃপক্ষের মধ্যে এ নিয়ে শুরু হয় ব্যাপক তোলপাড়। এছাড়া অজগর সাপ খাঁচার বাইরে চলে যাওয়ার খবরে আতঙ্কিত চিড়িয়াখানার দর্শনার্থীরা।

শহীদ এ এইচ এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার সুপারভাইজার আবদুল খালেক স্বপন জানান, প্রায় দেড় মাস আগে নওগাঁর ধামইরহাটের আলতাদীঘি বনে ধরা পড়ে এ অজগরটি।  পরে বন বিভাগ তাদের কাছে হস্তান্তর করে। এর আগেও তিনবার অজগরটি খাঁচা থেকে বেরিয়ে পড়েছিল। পরে খোঁজাখুঁজি করে চিড়িয়াখানার মধ্যেই পাওয়া যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: