ব্যক্তিগত সহকারী তৈরি করছেন বিল গেটস

মাগুরানিউজ.কমঃ 

7ea7976e6777db76d129394a9e8881b5-windows_10_cortana

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস ‘পার্সোনাল এজেন্ট’ বা ব্যক্তিগত সহকারী তৈরিতে কাজ করছেন। সম্প্রতি মাইক্রোসফটের হয়ে নতুন এই প্রকল্পে কাজের কথা নিশ্চিত করেছেন তিনি।বিল গেটস যখন মাইক্রোসফট বোর্ডের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়ে ‘প্রযুক্তি পরামর্শক’ পদটি গ্রহণ করেন তখনই মাইক্রোসফটের হয়ে কাজ চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।

এত দিন বিভিন্ন পণ্যের রিভিউ এবং মাইক্রোসফট সংক্রান্ত আলোচনা নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। কিন্তু এবারে তাঁর গোপন প্রকল্পের কথা নিজেই ফাঁস করলেন তিনি। ২৮ জানুয়ারি রেডিটে আস্ক মি এনিথিং নামের একটি সাইটে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন গেটস। সেখানে তিনি তাঁর বর্তমান প্রকল্প নিয়ে কথা বলেন।

কী এই পার্সোনাল এজেন্ট? গেটস বলেন, ‘পার্সোনাল এজেন্ট বা ব্যক্তিগত সহকারী হবে ব্যক্তিগত বুদ্ধিমান কম্পিউটিং সফটওয়্যার যে সবকিছু মনে রাখতে পারবে এবং প্রয়োজনে তথ্য দিয়ে বা বিভিন্নভাবে সাহায্য করতে পারবে। সব ধরনের যন্ত্রেই এই বুদ্ধিমান সফটওয়্যার ব্যবহার করা যাবে। ’

বর্তমানে কর্টানা নামে অবশ্য এ ধরনের একটি প্রযুক্তি মাইক্রোসফটের রয়েছে। অবশ্য প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, কর্টানার চেয়ে উন্নত কোনো সফটওয়্যার তৈরি করতে পারে মাইক্রোসফট যা বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহার করা যাবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: