আজিমপুরের কবরস্থানে দাফন করতে গেলে জেগে উঠলো শিশুটি

মাগুরানিউজ.কমঃ 

file (3)

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একের পর এক ঘটছে অলৌকিক সব ঘটনা। ঢামেকে মৃত ঘোষণার প্রায় ১৫ ঘণ্টা পর কবর দেয়ার সময় এবার জেগে উঠলো নবজাতক। ওই শিশুকে পরে আইসিইউতে ভর্তি করানো হয়েছে। এখন শিশুটিকে চিকিৎসা দেয়া হচ্ছে।

শনিবার দুপুরে ঢামেকের ২১২ নম্বর গাইনী ওয়ার্ডে শিশুটিকে নিয়ে আসা হয়।

শিশুর খালু মাহমুদুল করিম জানান, গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ঢামেকের ২১২ নম্বর গাইনী ওয়ার্ডে সুলতানা বেগমকে ভর্তি করানো হয়। এসময় তিনি একটি ছেলে শিশুর জন্ম দেন। কিন্তু চিকিৎসকরা নবজাতককে মৃত ঘোষণা করেন।

আজ শনিবার দুপুরে স্বজনরা আজিমপুরের কবরস্থানে দাফন করতে গেলে শিশুটি এসময় নড়েচড়ে ওঠে। এ দৃশ্য দেখে সবাই চমকে যান। পরে স্থানীয় ছাত্র ও অন্যদের সহায়তায় শিশুটিকে ঢামেকের আইসিইউতে ভর্তি করানো হয়।

এদিকে শিশুটিকে একনজর দেখার জন্য সেখানে উৎসুক জনতার ভিড় বাড়ছে।

মাহমুদুল করিম জানান, তাদের গ্রামের বাড়ী দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুঠিয়া গ্রামে। সুলতানা বেগমের স্বামীর নাম জাহাঙ্গীর হোসেন। তিনি একটি কারখানায় কাজ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: