এসএসসি পরীক্ষায় পুলিশ-বিজিবির বিশেষ নিরাপত্তা

মাগুরানিউজ.কমঃ 

file (7)

হরতাল-অবরোধের মধ্যে এসএসসি পরীক্ষায় বিশেষ নিরাপত্তা দেওয়া হবে বলে পরীক্ষার্থী ও অভিভাবকদের আশ্বস্ত করেছেন পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) এ.কে.এম. শহীদুল হক।

শনিবার আইজিপি শহীদুল হক সাংবাদিকদের বলেন, সরকার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলে পুলিশ সব ধরনের নিরাপত্তা সহযোগিতা দেবে। পরীক্ষা কেন্দ্র ও শিক্ষার্থীদের যাতায়াতসহ সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে।

অপরদিকে এসএসসি পরীক্ষার্থীদের বিশেষ নিরাপত্তা দেওয়ার কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ৫ জানুয়ারি থেকে অবরোধে নাশকতা ঠেকাতে বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে মাঠে রয়েছে বিজিবি।

বিজিবির এক কর্মকর্তা বলেন, পরীক্ষার্থীরা যাতে কেন্দ্রে নির্বিঘ্নে যেতে পারেন, সেজন্য টহল জোরদার হবে। নাশকতা ঠেকাতে পরীক্ষা কেন্দ্র ঘিরে সতর্ক অবস্থানে থাকবে বিজিবি সদস্য।

শিক্ষার্থীদের কথা বিবেচনায় অবরোধ তুলে নিতে ২০ দলের প্রতি আহ্বান জানিয়ে পুলিশ প্রধান শহীদুল হক বলেন, একজন নাগরিক এবং একজন পিতা হিসেবে অনুরোধ করছি, ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে এই সময়টুকু হরতাল-অবরোধ প্রত্যাহার করুন।

অবরোধ-হরতালে নাশকতা ঠেকাতে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে শহীদুল হক বলেন, বর্তমানে চোরাগোপ্তা হামলা হচ্ছে। এগুলো রাজনৈতিক নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড।

নাশকতাকারীদের ধরিয়ে দিতে সরকারের পাশাপাশি পুরস্কার ঘোষণা করেছে পুলিশ ও র‌্যাব।

চলমান অবরোধ-হরতালে গাড়ি পোড়ানো, বোমাবাজি ও ভাংচুরের মধ্যে পরীক্ষা নেওয়ার কথা বলেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তবে এ বিষয়ে আগামীকাল রোববার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আগামী ২ ফেব্রুয়ারি সোমবার থেকে দেশজুড়ে শুরু হচ্ছে ২০১৫ সালের এসএসসি পরীক্ষা। এবারের পরীক্ষায় প্রায় ১৫ লাখ শিক্ষার্থী অংশ নিতে যাচ্ছে।

প্রসঙ্গত, আগামী ১ ফেব্রুয়ারি রোববার সকাল ৬টা থেকে ৪ ফেব্রুয়ারি বুধবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী ৭২ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: