বৃহস্পতিবার সারাদেশে হরতাল

মাগুরানিউজ.কমঃ

image_169365.hortal (2)বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমানের ওপর গুলি চালানোর প্রতিবাদে ১৫ জানুয়ারি বৃহস্পতিবার সারাদেশে ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে ২০ দলীয় জোট।

মঙ্গলবার রাতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বরাতে দলটির সহ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সারাদেশে এ হরতাল পালিত হবে।

মঙ্গলবার রাতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে ফিরে যাওয়ার পথে গুলশান-২ গোলচত্বর সংলগ্ন ৪৩ নম্বর রোডে তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুর্বৃত্তরা। এ সময় তার গাড়িতে আগুনও দেয়া হয়।

তাকে আশঙ্কাজনক অবস্থায় গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। তার কোমর ও উরুতে দু’টি করে চারটি বুলেট বিঁধেছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

এর আগে রাত আটটার দিকে ‘অবরুদ্ধ’ খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে যান রিয়াজ রহমান। সেখানে আধা ঘণ্টা অবস্থানের পর সাড়ে আটটার দিকে বেরিয়ে যান তিনি। এর কিছুক্ষণ পরই তাকে বহনকারী গাড়িতে হামলা চালানো হয়।

খালেদা জিয়া তার উপদেষ্টা রিয়াজ রহমানের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। বিবৃতিতে রিয়াজ রহমানের আশু সুস্থতাও কামনা করেন খালেদা জিয়া।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: