মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মাগুরানিউজ.কমঃ

magura_665301735

মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুরে মঙ্গলবার রাতে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে মাগুরা থেকে মহম্মদপুরগামী একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় একটি দ্রুতগামী মালবাহী ট্রাক। এ সময় মোটরসাইকেল আরোহী গোলাম মোস্তফা তালুকদার  (৫৫) গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যান। পাট ব্যবসায়ী গোলাম মোস্তফা মহম্মদপুরের শ্যামনগর গ্রামের প্রয়াত মোসলেম তালুকদারের ছেলে।

দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আরিফুজ্জমান মিলটন (৩২) গুরুতর আহত হন। তাকে মহম্মদপুর হাসপাতালে নেওয়ার হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠিয়ে দেন।

মহম্মদপুর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মোকসেদুল মোমিন জানান, আহত মিলটনের উন্নত চিকিৎসার জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত গোলাম মোস্তফার লাশ পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: