মাগুরানিউজ.কমঃ
ভারতের লখনউয়ের গঙ্গায় ভাসছে শতাধিক দেহ। যার বেশিরভাগই গলে পচে গিয়েছে। কানপুর ও উন্নাওয়ের মাঝে পরিয়ারে গঙ্গায় হঠাৎই ভাসতে দেখা যায় দেহগুলি। সেগুলি উদ্ধার করার কাজ শুরু হয়েছে। কানপুর ও উন্নাওয়ের প্রশাসন আলাদা আলাদা করে ঘটনার তদন্ত শুরু করেছে।
দেহগুলির শেষকৃত্তের নির্দেশ দেওয়া হয়েছে। উন্নাওয়ের সাব ডিভিশানাল ম্যাজিস্ট্রেট বলেছেন, নদীর জল হঠাৎই নেমে যেতেই দেহগুলি ভেসে উঠেছে।
তবে এতগুলি দেহ কীভাবে গঙ্গায় এল? তা নিয়ে ধোঁয়াশায় পুলিস। জি বাংলা


