খুলনার নিরাপত্তায় সন্তুষ্ট পিসিবি, ২৮ এপ্রিল শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট

মাগুরানিউজ.কমঃ

Khulna-Pakistan-01-04-14-4

খুলনার শেখ আবু নাসের ষ্টেডিয়াম এবং খেলা চলাকালে নিরাপত্তার আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নিরাপত্তা কর্মকর্তা আজম খান। পাকিস্তান দলের বাংলাদেশ সফরকে সামনে রেখে তিনি খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম পরিদর্শন এবং খুলনা মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেন। বুধবার সকাল ১০টায় তিনি হেলিকপ্টারযোগে খুলনার আবু নাসের ষ্টেডিয়ামে পৌঁছান।

আগামী ১৩ এপ্রিল পূর্নাঙ্গ  সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। আসন্ন এই সিরিজের খসড়া সফরসূচি অনুযায়ী ২৫ এপ্রিল পাকিস্তান দলের খুলনায় এসে পৌঁছানোর কথা রয়েছে। একই দিনে আসবে বাংলাদেশ ক্রিকেট দলও। দুদিন অনুশীলন শেষে শেখ আবু নাসের স্টেডিয়ামে ২৮ এপ্রিল শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ২ মে খুলনা টেস্ট শেষ করে পরদিনই ঢাকায় ফিরবে দুই দল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক  শেখ সোহেল জানান, পিসিবির নিরাপত্তা কর্মকর্তা বুধবার সকালে হেলিকপ্টারযোগে খুলনায় এসে শেখ আবু নাসের ষ্টেডিয়ামের মাঠ, গ্যালারী, ড্রেসিং রুমসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি দেশে ফিরে গিয়ে তাদের আসার সফরটি নিশ্চিত করবেন।

শেখ সোহেল বলেন, খেলার আগে স্টেডিয়ামের যে গ্যালারিতে চেয়ার নেই সেখানে চেয়ার বসানো হবে। এছাড়া খেলার সময় খুলনাকে সাজানো হবে বলেও জানান তিনি।

ষ্টেডিয়াম পরিদর্শন শেষে দুপুরে পিসিবির নিরাপত্তা কর্মকর্তা আজম খান খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝির সঙ্গে তার দপ্তরে বৈঠক করেন। সেখানে পাওয়ার পয়েন্টের মাধ্যমে খেলার সময়ের নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করা হয়।

বৈঠক শেষে পুলিশ কমিশনার জানান, খেলার সময় স্টেডিয়াম ও হোটেলসহ বিভিন্ন স্থানে দুই হাজার পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। নিরাপত্তা পরিকল্পনার বিষয়গুলো অবহিত হয়ে পাকিস্তান ক্রিকেট দলের সিকিউরিটি ইনচার্জ সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান পুলিশ কমিশনার।

পিসিবি নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে এসময় ছিলেন বিসিবির পরিচালক ও খুলনা বিভাগীয় প্রতিনিধি শেখ সোহেল, বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন, পুলিশ, র‌্যাব ও বিজিবির কর্মকর্তারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: