বৃষ্টির জন্য হাহাকার, আমনেও ভরসা সেচ

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

মাগুরাতে চলতি বর্ষা মৌসুমে উল্যেখযোগ্য বৃষ্টি না হওয়ায় হাজার হাজার হেক্টর আমন ক্ষেত পানি শূন্যতায় পড়েছে। কৃষকের অধিকাংশ আমনের ক্ষেত খাঁ খাঁ করছে। বৃষ্টি না হওয়ায় জমিগুলো ফেটে চৌচির হচ্ছে।

এ অবস্থায় কৃষক বাড়তি পয়সা খরচ করে শ্যালোমেশিন ও বিদ্যুৎচালিত সেচের উপর ভরসা করেই ফসল বাঁচানোর অবিরাম চেষ্টা  চালাচ্ছেন। তবুও এখানকার কৃষকরা আকাশের দিকে বৃষ্টির অপেক্ষায় তাকিয়ে আছেন।

কৃষকরা বলেন, বৃষ্টির উপর নির্ভরশীল এই আমন ক্ষেতে বৃষ্টির পানি অপরিহার্য। বৃষ্টি না হলে ফসলে পোকার আক্রমণ ও রোগ-বালাই দেখা দিয়ে উৎপাদনে ভাটা পড়বে।

শ্রীরামপুর গ্রামের কৃষক গোলাম রব্বানী (৫০) জানান, বৃষ্টি না হওয়ায় আমন চারা রোপণের পর থেকে তাকে বোরো চাষের মতো করে আমন ধান ক্ষেতে সেচ দিতে হচ্ছে। কিন্তু এরপরও তিনি ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় সময় পার করছেন।

গোলাম রব্বানীর মতে সেচের মাধ্যমে আমন ক্ষেতে ধানের গোড়ায় পানি দেয়া হলেও ধান গাছের কাণ্ডে অর্থাৎ ধান গাছের উপরে বৃষ্টির পানি না পড়লে ধান গাছের কাণ্ডে বিভিন্ন রোগবালাই ও পোকার আক্রমণে ফসলের উৎপাদন বিপর্যস্ত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: