মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
ঢাকা ইডেন কলেজের গণিত বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্রী শম্পার লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, নিহত শম্পা মাগুরা জেলার শালিখা উপজেলার খগেন্দ্রনাথের মেয়ে।
রামপুরা থানার এসআই হুমায়ন কবির জানান, বৃহস্পতিবার সকালে রামপুরার তিতাশ রোডের বি ব্লকের ৩৯ নম্বর বাসা থেকে শম্পার মৃতদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, প্রেমের সম্পর্কের অবনতির কারণে বাসার বাথরুমের গ্রিলের সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে সে।

