রমজানের শুরুতেই বাজার চড়া !

140626-vegetable_350_263 রোজার শুরুতেই আর এক দফা বাড়িয়ে দিয়েছে সবজির দাম। তবে শুধু সবজির দামই নয় নিত্যপণ্যের বাজারও আসতে আসতে উপরে উঠতে শুরু করেছে। অনেকে বলছেন রমজান শুরু তাই প্রতিবারের মতো এবারও দ্রব্যমূল্য বাড়ছে। আর সে কারনে দিন দিন শঙ্কা বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

মাগুরানিউজ.কম:  দেশের কোথাও বন্যা হয়নি, অতিবৃষ্টিতে ফলস নষ্টও হয়নি, ট্রাক ভাড়াও স্বাভাবিক। তবুও ব্যাবসায়ীদের অজুহাতের যেন শেষ নাই। নতুন নতুন অজুহাত তারা একের পর এক দিতেই থাকে। তেমনি রোজার শুরুতেই আর এক দফা বাড়িয়ে দিয়েছে সবজির দাম। তবে শুধু সবজির দামই নয় নিত্যপণ্যের বাজারও আসতে আসতে উপরে উঠতে শুরু করেছে। অনেকে বলছেন রমজান শুরু তাই প্রতিবারের মতো এবারও দ্রব্যমূল্য বাড়ছে। আর সে কারনে দিন দিন শঙ্কা বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

বৃষ্টির কারণে সবজি বাগান নষ্ঠের ফলে দাম এতোটা বেড়েছে বালে অভিমত ব্যবসায়ীদের। তবে একথা মানতে নারাজ ভোক্তারা। কেননা মাগুরাই যে সকল সবজি আমদানি হয় প্রায় তার সবই আসে পাসের অঞ্চল থেকে।  আর এঅঞ্চলের মানুষেরা বলছেন, আগের প্রতিদিনকার মতোই গত কয়েক দিনে সবজি যাচ্ছে । তাহলে সহরবাসীর প্রশ্নতো ঠিকই আছে এত সবজি গেল কোথায়?

সারা দিন রোজা রাখার পর রোজাদারেরা রাতে যে মাছ কিংবা মাংস দিয়ে ভাত খাবেন তা-ও কঠিন হয়ে গেছে। কারণ, দাম বেশ চড়া। আবার তারা আয়েশ করে যে সবজি খাবেন, তা আরও কঠিন। বেশির ভাগ সবজির কেজি ৫০ টাকার ওপরে।
প্রতিবছরের মতোই রমজানে কম দামে পণ্য খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল সরকার। এ জন্য ব্যবসায়ীদের সঙ্গে কয়েক দফা বৈঠকও করে বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু কোনো ফল হয়নি। বেশির ভাগ পণ্যের দামই ক্রেতার হাতের নাগালে নেই।  বাণিজ্য মন্ত্রণালয়, রোজায় নিত্যপণ্যের দাম বাড়বে না বলে ব্যবসায়ীরা তাদের আশ্বস্ত করেছেন। কিন্তু এর পরও রমজানের শুরুতেই  বেশির ভাগ নিত্যপণ্যের দাম ঠিকই বেড়ে গেছে। ব্যবসায়ীরাও কথা রাখেননি।

রমজানে মূল্যবৃদ্ধি ঠেকাতে সম্প্রতি কাঁচামরিচ, বেগুন, শসা, লেবু ও ধনেপাতার রপ্তানি নিষিদ্ধ করে মন্ত্রণালয়। কিন্তু রপ্তানি নিষিদ্ধ হওয়ার পরও এসব পণ্যের দাম বৃদ্ধি ঠেকানো যায়নি। দেখা যায় একই পণ্য একেক বাজারে একেক দামে বিক্রি হচ্ছে। এই পরিস্থিতি চলছে বছরের পর বছর। একেক সময় একেক বাহানা দেখিয়ে পণ্যমূল্য বাড়ানো হয়। তাই দেশের কৃষি ও শিল্পকে বাঁচাতে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণের কার্যকর পথের কথা ভাবতে হবে গুরুত্বের সঙ্গে। মূল্য নিয়ন্ত্রণে মাঝে-মধ্যে যে অভিযান পরিচালনা করা হয় সেটা যে প্রয়োজনের তুলনায় খুবই কম তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: