পাশে থাকার আশা দিলেন সুষমা

“আমি এসেছি আমাদের পারস্পরিক বন্ধন ও সহযোগিতার সম্পর্ক আরো মজবুত করতে। কারণ আমাদের এই সম্পর্ক ব্যাপক সম্ভাবনাময়।”

02-PRESSমাগুরানিউজ.কম: ভারতের ক্ষমতার পালাবদলে বিজেপির নেতৃত্বে গঠিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম সফরে ঢাকা এসে বৃহস্পতিবার এক বক্তৃতায় এই প্রতিশ্রুতি দেন তিনি।

 

পশ্চিমাদের কাছে প্রশ্নবিদ্ধ নির্বাচনে বাংলাদেশে টানা দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর প্রতিবেশী দেশে কংগ্রেসকে হটিয়ে বিজেপি ক্ষমতায় আসায় ভারতের নতুন পররাষ্ট্রমন্ত্রীর এই সফর নিয়ে বেশ আলোচনা চলছিল।

 

সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে রূপসী বাংলা হোটেলে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে বক্তৃতা দিতে আসেন সুষমা।

 

রূপসী বাংলা হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ আয়োজিত এই অনুষ্ঠানে বক্তৃতার শুরুতেই নিজের ঢাকা আসার উদ্দেশ্য ব্যাখ্যা করেন বিজেপি নেত্রী।

 

“আমি এসেছি আমাদের পারস্পরিক বন্ধন ও সহযোগিতার সম্পর্ক আরো মজবুত করতে। কারণ আমাদের এই সম্পর্ক ব্যাপক সম্ভাবনাময়।”

 

দুই দেশকে ইতিহাস ও সংস্কৃতির উত্তরাধিকার একই  উল্লেখ করে উভয় দেশের জাতীয় সংগীতের রচয়িতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকেও স্মরণ করেন সুষমা। ২০ মিনিটের বক্তৃতায় তিন বার বঙ্গবন্ধুর নামও আসে তার কণ্ঠে।

 

“আমাদের অংশীদারিত্ব শুধু অতীতেরই নয়, ভবিষ্যতেরও। কারণ এই অঞ্চলের উজ্জ্বল ভবিষ্যতই আমাদের লক্ষ্য।”

 

সহযোগিতার ক্ষেত্রে ভারতের দৃষ্টিভঙ্গী তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা মনে করি, আমাদের দেশের উন্নয়ন পরিপূর্ণ ও টেকসই হবে না, যদি না প্রতিবেশী দেশের সঙ্গে কার্যকর অংশীদারিত্ব গড়ে না ওঠে।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: