মাদক দ্রব্যের অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসে র‌্যালী ও আলোচনা সভা

140626-magura-raily_350_236মাগুরানিউজ.কম:  “মাদকাসক্তি প্রতিরোধ ও নিরাময় যোগ্য” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বৃস্হপতিবার সকালে মাগুরায় পালিত হল মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-১৪। সকাল সাড়ে নটায় জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে দিবসের শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক মাসুদ আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: রাহাত আনোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) একেএম তারেক, পৌরসভার মেয়র ইকবাল আখতার খান কাফুর, অতিরিক্ত পুলিশ সুপার মো: মিজানুর রহমানজেলা এনজিও সমুহের নেতৃবৃন্দ র‌্যালীতে অংশ গ্রহন করেন।

 

র‌্যালী শেষে জেলা প্রশাসক মিলনায়তনে দিবসের আলোচনা সভা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহাত আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মাসুদ আহমেদ, ওমাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের ইন্সেপেক্টর রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।

 

অপরদিকে দিবসটি উপলক্ষে জেলা পুলিশ বিভাগ ও প্রথম আলো বন্ধুসভা জেলা শহওে বনার্ঢ্য র‌্যালী বের করে। র‌্যালী শেষে পৌরসভা চত্বওে দিবসের আলোচনা সভায় পুলিশ সুপার জিহাদুল কবীর, মেয়র ইকবাল আখতার খান, প্রথম আলোর জেলা প্রতিনিধি কবির হোসেন বক্তব্য রাখেন। এর পর জেলা পুলিশের বিভিন্ন অভিযানে উদ্ধারকৃত বিপুল সংখ্যাক ফেন্সিডিল বিনষ্ট করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: