বিশ্ব ভালোবাসা দিবসে ঘটলো দুই বিশেষ ঘটনা

মাগুরানিউজ.কমঃ 

Comilla-1-1423923193

কুমিল্লা চিরকুমার সমিতি বিশ্ব ভালোবাসা দিবসে নতুন প্রজন্মকে দিবস পালনের নামে ‘অনৈতিকতা’ বন্ধের আহ্বান জানিয়েছে।

‘অনৈতিকতা’ বন্ধের দাবিতে শনিবার বিকেলে কুমিল্লা মহানগরীর কান্দিরপাড়ে মানববন্ধন করেন চির কুমার সমিতির সদস্যরা।

সমিতির মহাসচিব ডা. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, ভালোবাসা স্বর্গীয় ও গুরুত্বপূর্ণ বিষয়। ভালোবাসার মূল্য দিতে তারা চিরকুমার রয়েছেন। কিন্তু বর্তমান প্রজন্ম বিশ্ব ভালোবাসা দিবসে কুরুচিপূর্ণ নানা অপকর্ম করে অপসংস্কৃতির বিস্তার করছে। এটা বন্ধ হওয়া দরকার। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রদীপ কুমার পাল বাবলু, সহ-সভাপতি তপন সরকার, কোষাধ্যক্ষ ডা. অঙ্কুর দত্ত, দপ্তর সম্পাদক রতন কুমার মজুমদার, কবি ফখরুল হুদা হেলাল, রিপন চৌধুরী, কালিপদ দেবনাথ, জয়দাস গুপ্ত, বাদল, রনি, আব্দুল্লাহ আল মারুফ, মুন্না, রুবেল, হাবিব, পাপন ও তারেক প্রমুখ। 

কুমিল্লা চিরকুমার সমিতি অবিবাহিতদের নিয়ে গঠিত একটি সংগঠন।

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রেম বঞ্চিতদের বিক্ষোভ!

‘কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না’, ‘আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে মানতে হবে’, ‘প্রেমের নামে প্রহসন, বন্ধ কর, করতে হবে’।

‘ভেলেন্টাইনস ডে’ উপলক্ষে প্রেমের দাবিতে এমনই এক ব্যতিক্রমী র‌্যালি, বিক্ষোভ সমাবেশ ও শোক স্বাক্ষর করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘প্রেম বঞ্চিত সংঘ’।

শনিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে বিশ্ববিদ্যালয়ে মেয়েদের বিভিন্ন হল ও ভবন প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে সংক্ষিপ্ত সমাবেশ ও শোক স্বাক্ষরের মাধ্যমে শেষ হয়। এসময় তার প্রেমের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে টুকিটাকি চত্বর মুখরিত করে তোলে।

file (3)

সমাবেশে প্রেম বঞ্চিত সংঘের আহ্বায়ক ও আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শান্ত ইসলাম বাংলামেইলকে বলেন, ‘আজকের ছেলে-মেয়েরা কাপড়ের মতো ভালোবাসার মানুষকে পরিবর্তন করছে। অথচ আমরা আর কিছুদিন পর বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাবো। কিন্তু কোনো প্রেম করতে পারবো না। আমাদের প্রেম বিষয়ে কোনো স্মৃতিও থাকবে না। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই, আপনারা যেসব শিক্ষার্থীরা প্রেম করছে না তাদের তালিকা তৈরি করে প্রেমের ব্যবস্থা করুন। সেটা না হলে আমরা আগামী ১৪ ফেব্রুয়ারিতে কঠোর আন্দোলনে যাবো।’

বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মনজুরুল হাসান ইমন বলেন, ‘মানিব্যাগের যুগে ভালোবাসার দাম নেই। কেউ একাধিক প্রেম করবে। আর কেউ পাবে না,
তা হতে পারে না। প্রেম যেন আজ কিছু মানুষের কাছে মরিচিকা।’

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী রোকানুল হাবিব, মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী প্রসনজিৎ, অর্ক, মাহবুব, স্বরূপ, বিপ্লব, আকাশ, তুষার প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: