মাগুরাতে ফুল কেনার ধুম, ফুল নেবে গো ফুল…

মাগুরানিউজ.কমঃ

BN-GY524_ivalen_G_20150213120035

মাগুরাতে ফুল কেনার ধুম পড়েছে। বসন্ত বরণ আর ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে ফুলের দোকানগুলোতে জমজমাট হয়ে উঠেছে কেনাবেচা।

ফুল সৌন্দর্য ও ভালোবাসার প্রতীক। ভালোবাসার উচ্ছ্বাসমাখা এ দুটি দিবসে ফুল থাকবে- এটাই সহজাত। ফুল যেমন নিজের সাজসজ্জায় প্রয়োজন, তেমনি উপহারেও অনন্য। যেমন- কবি পুর্ণেন্দু পত্রী তার প্রিয়ার উদ্দেশে লিখেছেন, ‘তুমি ফুল ভালোবাস বলে-/ তোমাকে ফুলের বৃন্তে মাঙ্গলিক উৎসবের মতো লাগে বলে-/ আমাকে ফুলের খোঁজে যেতে হয় পথ খুঁজে খুঁজে-/ সিন্ধুনদ, হিন্দুকুশ, হরপ্পার মতো দূর-দূরান্তরে।’

ফুল ভালোবাসে না এমন কে আছে? কার অন্তর না মাতে ফুলের পরশে! বাঙালির জীবনাচরণে, সংস্কৃতির পরতে পরতে ছড়িয়ে আছে ফুলের সৌরভ। পয়লা ফাল্গুনে খোঁপায় তাজা ফুল গুঁজবে না এমন তরুণী খুঁজে পাওয়া যাবে না। আবার পরদিন ভালোবাসা দিবস। তাই ফুল অপরিহার্য। তাই এখন ফুলের দোকানে ভিড়।

বলা হয়, দেশে বাণিজ্যিকভাবে ফুল চাষের পথিকৃৎ জেলা যশোর। সারা দেশে চাহিদার ৫০ থেকে ৬০ ভাগ ফুল এই জেলা থেকে সরবরাহ করা হয়। তবে যশোরের ফুল চাষ এখন মাগুরা, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলাতেও ছড়িয়ে পড়েছে। ফুল চাষ অন্য ফসলের চেয়ে লাভজনক। এবার হরতাল অবরোধে ফুলচাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে।

ফুলের বাজার নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। বসন্ত বরণ আর ভ্যালেন্টাইনস ডে- গত দুদিন ফুলের বাজার জমজমাট হয়ে উঠেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: