মাগুরায় মিছিলে বাধা দেয়ায় সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের গুলি

মাগুরানিউজ.কমঃ

download (1)আজ শনিবার বিকেলে মাগুরার শালিখা উপজেলার সিমাখালী বাজার এলাকায় বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ চলাকালে বিএনপির কর্মীরা পুলিশের একাটি গাড়িতে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকটি গুলি ছোড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে চারটার দিকে সিমাখালী বাজারে বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ তাঁদের বাধা দেন। ক্ষুব্ধ নেতা-কর্মীরা ওসির গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বেধে যায়। প্রায় দুই ঘণ্টা এ ভাবে চলতে থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শর্টগান ও রাইফেলের গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে ময়নুদ্দিন নামের বিএনপির এক নেতাকে আটক করে পুলিশ। এ সময় দেলোয়ার হোসেন নামের এক পুলিশ কনস্টেবল আহত হন।

মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিনটি চাইনিজ রাইফেলের ও ১২টি শর্টগানের গুলি ছোড়ে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।  কেউ হতাহত হয়েছেন কি না, তা নিশ্চিত করতে পারেননি তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: