বিশ্ব আধুনিক কবিতার অন্যতম প্রাণপুরুষ জীবনানন্দের প্রয়াণ দিবস

মাগুরানিউজ.কমঃ 

kanchon220141022154915

আজ ২২ অক্টোবর, ২০১৪। আধুনিক বাংলা কবিতার, কথাটা শুধরে বলি, বিশ্ব আধুনিক কবিতার অন্যতম প্রাণপুরুষ জীবনানন্দের প্রয়াণ দিবস। ঠিক ষাট বছর আগে এই দিনে তার বিদায় ছিল আকস্মিক, অকালীন তো বটেই। মাত্র ৫৫ বছর বয়স হয়েছিলো।

তার শারীরিক মৃত্যু নিয়ে নানা কথা আছে। ট্রাম দুর্ঘটনার বিষয়টিকে অনেকেই স্বেচ্ছামৃত্যু হিসেবে দেখেন। মৃত্যুপূর্ববর্তী কবির আচরণ বিশ্লেষণ করলে অনেকের কাছে এটা সত্যি বলে মনে হতে পারে। যদি তিনি আত্মহননের পথ বেছেও নিয়ে থাকেন তাহলেও তার জন্যে দুষতে হবে এই পৃথিবীকেই।

স্পষ্ট করে বললে তৎকালীন বঙ্গীয় সমাজকেই। বিপুল বিরূপতা, বিরুদ্ধতা ও বিপর্যস্ততার (উচ্চশিক্ষিত হয়েও বারবার উপার্জনহীন থাকা, কবিতা না বুঝে কুৎসিত বিরুদ্ধাচারণ, অসুখী দাম্পত্য ইত্যাদি) ভেতরেও নিজেকে কবিতামণ্ডপে স্থিত রেখে তিনি যে সোনার ফসল ফলিয়ে গেছেন সেজন্যে বরং আমাদের গভীর কৃতজ্ঞ হওয়ার আছে। 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: