মঙ্গল গ্রহের আগে হাওয়াই আগ্নেয়গিরি জয়!

মাগুরানিউজ.কমঃ 

nasa20141022145237

মঙ্গল গ্রহে যেসব নভোচারীরা যেতে চান, তাদের মঙ্গল গ্রহের আগে বসবাসের জন্য হাওয়াই আগ্নেয়গিরি জয় করা লাগবে।

২০৩০ সালে মঙ্গলের বুকে মানুষের পদচারণার আশা করছে নাসা। সেক্ষেত্রে মহাকাশচারীদের মঙ্গলে যেতেই সময় লাগবে ৬ মাস। সেখানে আনুমানিক ৫০০ দিন থাকবেন তাঁরা। তারপর পৃথিবীতে  ফিরে আসতে সময় লাগবে আরো ৬ মাস।

মঙ্গল গ্রহে যাওয়া আসা আর থাকা মিলিয়ে প্রায় ৩ বছরের এই দীর্ঘ সময়টা সভ্যতা থেকে এতদূরে মহাকাশযান ও মঙ্গলের বুকে মহাকাশচারীরা কেমন থাকবেন, তারই আনুমানিক ফলাফল দেখার উদ্দেশ্যে হাওয়াইয়ের আগ্নেয়গিরির ওপর বসবাসের ব্যবস্থা করেছে নাসা।

এজন্য ইতিমধ্যে ৬ জনের একটি দলকে মানব সভ্যতা থেকে দূরে হাওয়াইয়ের একটি আগ্নেয়গিরির ওপর ৮ মাসের জন্য গম্বুজ আকৃতির একটি বাড়ির মধ্যে পাঠিয়েছে নাসা। এই গবেষণার লক্ষ্য, সভ্যতা থেকে বহু দূরে মঙ্গলের মত পরিবেশে কীভাবে একদল মানুষ জীবন নির্বাহ করতে পারে।

হাওয়াই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কিমবারলি বিনস্টেড জানিয়েছেন,  ‘এই মুহূর্তে এই ধরনের পরিস্থিতিতে বসবাস করার সময় কী ধরনের মানসিক সমস্যা তৈরি হতে পারে, সে ব্যাপারে একটা ধারণা এই পদক্ষেপের মাধ্যমে জানা যাবে।

এর পাশাপাশি হাওয়াইয়ের আগ্নেয়গিরির ওপর বসবাস স্থাপনের মাধ্যমে নাসা জানতে চাইছে, কোন ধরনের মানসিকতার মহাকাশচারীরা মঙ্গল অভিযানের পক্ষে উপযুক্ত এবং নাসা কীভাবে লালগ্রহ অভিযান কালে মহাকাশচারীদের সহযোগিতা করতে পারবে তারই মোটামুটি একটা ধারণা করতে চাইছে।

তথ্যসূত্র : জি নিউজ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: