মহম্মদপুরে গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতা উৎসব-২০১৪ অনুষ্ঠিত

মাগুরানিউজ.কমঃ 

download (4)

মহম্মদপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতা উৎসব-২০১৪ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হাসান গতকাল এ প্রতিযোগিতা উৎসবের উদ্বোধন করেন।

আরএসকেএইস ইনস্টিটিউশনে অনুষ্ঠিত এ উৎসবে হাডুডু, কানামাছি ভোঁ ভোঁ, বিস্কুট দৌড়, মোরগ লড়াই, বেত লাফ, তৈলাক্ত বাঁশ বেয়ে ওঠাসহ বেশ কয়েকটি খেলা স্থান পায়। উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন স্কুল-কলেজের ছেলে-মেয়েরা এ খেলায় অংশ নেয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হাসান পুরস্কার বিতরণ করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ গোলাম রব্বানী, থানার ওসি মোঃ মতিয়ার রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান কাবুল, প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুল হাসান উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: