মাগুরানিউজ.কমঃ
হাঁটুর চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন ইশান্ত শর্মা। ভারতের এই পেসারের জায়গা নিতে পারেন দলের সঙ্গে মোহিত শর্মা।
অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে পার্থে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে হাঁটুতে চোট পান ইশান্ত। এক মাসেরও বেশি সময় তাকে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকতে হবে।
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ভারতের দলে থাকা মোহিত ও ধাওয়াল কুলকার্নি ভারতের বিশ্বকাপ দলের সঙ্গে অস্ট্রেলিয়াতেই আছেন। শনিবার তারা দুজন অ্যাডিলেইডে অনুশীলনও করেন। ইশান্ত এদিন অনুশীলনে বল করেননি।
ভারতের জন্য অবশ্য সুখবরও আছে। ব্যাটসম্যান রোহিত শর্মা ও পেসার ভুবনেশ্বর কুমারের চোটের উন্নতি হয়েছে।
রোহিত জানান তিনি, গা-গরমের ম্যাচে খেলবেন। রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচটি খেলতে পারেন ভুবনেশ্বর।


