কমরেড জরিপ কাতলি আর নেই, মাগুরাতে শোকের ছায়া

মাগুরানিউজ.কমঃ 

Magura_Com_Jorip__215061462

দক্ষিণবঙ্গের বামপন্থী আন্দোলনের অন্যতম নেতা ও শ্রমজীবী মুক্তি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক কমরেড জরিপ কাতলি (৬০) মারা গেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।  

রোববার বিকেল ৫টায় নিজ গ্রাম মাগুরার শালিখা উপজেলার কাতলি গ্রামে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি ২ ছেলে, স্ত্রী, মা, ভাইবোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এক মাস আগে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এক সপ্তাহ আগে তাকে চিকিৎসকদের পরামর্শ মতো নিজ বাড়িতে নিয়ে আসা হয়। 
তিনি ব্রেন স্ট্রোক, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

রাজনৈতিক জীবনে তিনি পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (হক গ্রুপ), কমিউনিস্ট লীগ, শ্রমজীবী মুক্তি আন্দোলনের শীর্ষ পর্যায়ের তাত্ত্বিক নেতা হিসেবে পরিচিত ছিলেন।

সর্বশেষ ৪ বছর আগে তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টিতে (সিপিবি) যোগদানের মধ্য দিয়ে প্রথাগত বামপন্থী রাজনীতিতে ফিরে আসেন। তার মৃত্যুতে মাগুরা জেলা কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, উদীচীসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে।

রোববার বাদ আছর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: