মহানবীকে (সা.) নিয়ে ইরানে সর্বোচ্চ ব্যয়বহুল চলচ্চিত্র

মাগুরানিউজ.কমঃ 

Iranian film

প্রায় মিলিয়ন ডলার ব্যয়ে ‘মুহাম্মদ: মেসেঞ্জার অব গড’ শিরোনামে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন বিখ্যাত ইরানি চলচ্চিত্রকার মাজিদ মাজিদি। মহানবী হযরত মুহাম্মদের (সা.) ছেলেবেলাকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রটি ইরানের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ছবি।

সম্প্রতি তেহরানের ফজর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘মুহাম্মদ: মেসেঞ্জার অব গড’ ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। ঘটনাক্রমে এই দিনটি ছিল ইরানের ইসলামী বিপ্লবের বর্ষপূর্তি। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব সংঘটিত হয়েছিল।

এদিকে ‘মুহাম্মদ : মেসেঞ্জার অব গড’ নামের চলচ্চিত্রটি ইতোমধ্যেই বিশ্বজুড়ে আলোচনার সৃষ্টি করেছে। তবে ইরানের রক্ষণশীল সরকার ছবিটিকে সব রকম প্রতিযোগিতার বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে।

মাজিদ মাজিদি

ছবিটি সম্পর্কে পরিচালক মাজিদি বলেন, ‘হজরত মুহাম্মদের (সা.) জীবনী বলতে অনেকে বোঝেন যুদ্ধ আর জিহাদ। এটা ঠিক নয়। এভাবেই তরবারি হয়ে উঠেছে ইসলামের প্রতীক।’

তিনি আরো বলেন, ‘পৃথিবীর সামনে ইসলামের সঠিক চিত্রায়নের জন্যেই মহানবীর (সা.) জীবনী নিয়ে ছবি নির্মাণ করেছি।’

‘মুহাম্মদ : মেসেঞ্জার অব গড’ ছবিটিতে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন অস্কারজয়ী ইতালীয় সিনেমাটোগ্রাফার ভিত্তরিও স্তরারো। তবে চলচ্চিত্রটিকে নিয়ে সব ধরনের বিতর্ক এড়াতে এর প্রদর্শন বন্ধ রাখার আহ্বান জানিয়েছে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের সুন্নি কর্তৃপক্ষ ও কাতার সরকার।

মাজিদি ‘চিলড্রেন অব হেভেন’, ‘কালার অব হেভেন’, ‘সংস অব স্প্যারোস’, ‘দ্য উইলো ট্রি’, ‘দ্য ফাদার’ সহ ইত্যাদি অসাধারণ চলচ্চিত্রের নির্মাতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: