বিশ্বকাপে নিষিদ্ধ সুপার ওভার

মাগুরানিউজ.কমঃ 

icc-1415694862

২০১৫ সালে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় বসবে ক্রিকেট বিশ্বকাপ। সেই বিশ্বকাপে অনুসরণ করা হচ্ছে নতুন পদ্ধতি। নকআউট পর্ব থেকেই সুপার ওভার তুলে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আসন্ন বিশ্বকাপ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

এদিকে, ফাইনালেও যদি ম্যাচ টাই হয় অথবা কোনো কারণে খেলা বাতিল করা হয়, তাহলে উভয় দলকে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হবে।  সুতরাং নির্ধারিত ওভারের পর অতিরিক্ত এক ওভার বা সুপার ওভারের মাধ্যমে যেভাবে ম্যাচের নিষ্পত্তি করা হতো এবারের বিশ্বকাপ থেকে তা বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এমনকি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালেও সুপার ওভার বন্ধ থাকবে। এ ক্ষেত্রে গ্রুপপর্বের সেরা দলগুলো পরের রাউন্ডের জন্য নির্বাচিত হবে। আবার বিশ্বকাপের সব ম্যাচেই ডিসিশন রিভিউ সিস্টেম চালু থাকবে। স্পট ফিক্সিংয়ের বিরুদ্ধেও থাকছে কঠোর হুঁশিয়ারি।

এ ছাড়া খেলোয়াড়দের জন্য রয়েছে সুসংবাদ, তাদের পুরস্কারের অর্থ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। সোমবার দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির দুই দিনের বোর্ড মিটিংয়ে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: