নানা কর্মসূচিতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মাগুরানিউজ.কমঃ

alyoung-1415695377

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্যে পালন করেছে সংগঠনটি। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত শেখ ফজলুল হক মণিসহ শহীদদের কবরে শ্রদ্ধার্ঘ নিবেদন ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে এসব কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় বনানী গোরস্থানে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর নেতৃত্বে শ্রদ্ধা জানান সংগঠনের নেতারা। পরে কবরস্থান সংলগ্ন মসজিদে দোয়া ও মিলাদ-মাহফিলের আয়োজন করা হয়।

এ ছাড়া সোমবার রাত ১২ এক মিনিটে ধানমন্ডি-৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলন এবং শপথ গ্রহণ করেন সংগঠনের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, ফারুক হোসেন, মুজিবুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন মহি, দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মিজানুল ইসলাম মিজু, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাঈল চৌধুরী সম্রাট, উত্তরের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ।

অপরদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১৫ নভেম্বর এক পুনর্মিলনীর আয়োজন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্যতম এই সহযোগী সংগঠনটি। দুপুর ২টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: