সাকিবের নিষেধাজ্ঞা প্রত্যাহার

মাগুরানিউজ.কমঃ

SH-1415702961

ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞামুক্ত হয়ে অসাধারণ পারফরম্যান্স করেছেন সাকিব আল হাসান। তার আচরণ ও মাঠের পারফরম্যান্স বিবেচনায় এনে তার বিদেশি লিগে খেলার ব্যাপারে দেয়া ১৮ মাসের নিষেধাজ্ঞাও তুলে নিতে প্রস্তুত বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এখন সাকিব তার ১৮ মাসের নিষেধাজ্ঞার বিপক্ষে আপিল করলেই নিষেধাজ্ঞামুক্ত হতে পারেন। মঙ্গলবার এমনটিই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

গেল ৭ জুলাই আচরণবিধি ভঙ্গের কারণে সাকিব আল হাসানকে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়। পাশাপাশি ১৮ মাসের জন্য বিদেশি লিগগুলোতে খেলার ব্যাপারেও অনাপত্তিপত্র না দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি।

পরবর্তীতে সাকিব তার এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেন। তার আপিলের বিষয়টি বিবেচনায় এনে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে দেওয়া ছয় মাসের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তখনই বলা হয়েছিল সাকিবের আচরণ ও মাঠের পারফরম্যান্স ভালো হলে বিদেশি লিগে খেলার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

মাঠে ফিরেই সাকিব তার ভেলকি দেখান। ঢাকা ও খুলনা টেস্টে অসাধারণ পারফরম্যান্স করে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে অবদান রাখেন। খুলনা টেস্টে সেঞ্চুরি ও ১০ উইকেট নিয়ে অনন্য এক রেকর্ড গড়েন তিনি। স্বমহিমায় ফিরে এসে আবারও টেস্ট অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান অধিকার করেন।

মঙ্গলবার আইসিসির সভা থেকে ফিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘বোর্ড সাকিবের আচরণে সন্তুষ্ট। এখন সাকিব তার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করলেই বিদেশি লিগে খেলার ব্যাপারে তার নিষেধাজ্ঞা উঠে যাবে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: