বাঙালির পাতে রোগবিহীন মাছ পৌঁছে দিতে ‘মাছের হাসপাতাল’

মাগুরানিউজ.কমঃ

download (3)বাঙালির পাতে রোগবিহীন মাছ পৌঁছে দিতে ভারতের প্রথম মাছের চিকিৎসার জন্য মাছের হাসপাতাল তৈরি হচ্ছে কলকাতায়।

ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব অ্যানিম্যাল অ্যান্ড ফিসারি-এর মৎস্য মাইক্রোবায়োলজিস্ট বিশেষজ্ঞ বিজ্ঞানী টি জে আব্রাহাম ইতিমধ্যেই এ প্রকল্পের কাজ শুরু হয়ে গেছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, ২০১৫ সালের মাঝামাঝিই এই হাসপাতাল তৈরি হয়ে যাবে। এই হাসপাতালে মাছেদের বিবিধ অস্বাভাবিকতা ও অসুখের চিকিৎসা হবে।

বর্তমানে পশ্চিমবঙ্গে উৎপাদিত মাছের ১০-২০ শতাংশ অসুখে মারা যায়। যে কারণে কলকাতা এখন মাছ চাষে বেশ পিছিয়ে আছে। এক সময়ে মাছের উৎপাদনে ভারতে সেরা ছিল পশ্চিমবঙ্গ।

আব্রাহাম জানিয়েছেন ভারতে পাওয়া যায় এই ধরনের মাছের ৬০-৬৫ রকমের অসুখ দেখা গেছে। কিন্তু সেই অসুখের চিকিৎসার যথাযথ পরিকাঠামোর যথেষ্ট অভাব রয়েছে এই দেশে।

দুটো কারণে কলকাতাতে ভারতের প্রথম মৎস্য হাসপাতাল হচ্ছে। প্রথমত মাছেদের সঠিক চিকিৎসার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করে বাংলাকে আবার মাছ উৎপাদনে ভারতের সেরার আসনে বসান। এবং দ্বিতীয়ত বাঙালির পাতে রোগবিহীন মাছ পৌঁছে দেওয়া।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: