যমজ বোনের বিশ্ব রেকর্ড

মাগুরানিউজ.কমঃ 

World20141024171018

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে আবার উজ্জ্বল হলো ভারতের নাম। এবার  বিরল কৃতিত্ব দেখিয়েছেন দুই যমজ বোন। ছয় মহাদেশের ছয়টি উচ্চতম পর্বতশৃঙ্গ জয় করার পর সপ্তম চূড়ায় পা রাখতে রাখতে যাচ্ছেন তাশি ও নাংশি মালিক নামের দুই তরুণী।

২০১৩ সালের ১৯শে মে বিশ্বের উচ্চতম শৃঙ্গ এভারেস্ট জয় করে সাড়া ফেলে দেন  নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিংয়ের দুই ছাত্রী। উল্লেখ্য, ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে আফ্রিকার উচ্চতম শিখর মাউন্ট কিলিমাঞ্জারো জয় করেন তাশি ও নাংশি। এরপর ২০১৩ সালের মে মাসে ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রুস, ২০১৪ সালের জানুয়ারি মাসে দক্ষিণ আমেরিকার উচ্চতম পর্বতচূড়া মাউন্ট অ্যাকঙ্কাগুয়া, মার্চ মাসে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কার্সটেঞ্জ পিরামিড এবং জুন মাসে উত্তর আমেরিকার উচ্চতম পাহাড়চূড়া মাউন্ট ম্যাককিনলে জয় করেন তারা।

জানা গেছে, আগামী ডিসেম্বরে অ্যান্টার্কটিকা মহাদেশের উচ্চতম শৃঙ্গ মাউন্ট ভিনসন জয় করার লক্ষ্যে ওই মহাদেশে পাড়ি জমাবেন তাশি ও নাংশি। বিশ্বের সবকটি শিখর জয় করার লক্ষ্যে ২০১২ সাল থেকেই অভিযান শুরু করেন তারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: