খুবির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

মাগুরানিউজ.কমঃ 

khulna-un201402261345592014102919054720141103195255

খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল সোমবার সন্ধ্যায় প্রকাশ করা হয়। গত ১ নভেম্বর এ স্কুলের ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মেধা তালিকার ভর্তিচ্ছু প্রার্থীদের আগামী ১৭ নভেম্বর সকাল ১০টা থেকে ১২টার মধ্যে সংশ্লিষ্ট ডিন অফিসে ভর্তির জন্য উপস্থিত থাকতে বলা হয়েছে। 

এ ছাড়া অপেক্ষমাণ তালিকার প্রার্থীদের আগামী ২৪ নভেম্বর সকাল ১০টা থেকে ১২টার মধ্যে ওই স্কুলের ডিনের অফিসে রিপোর্ট করতে এবং ভর্তির জন্য (মেধা তালিকা থেকে ভর্তির পর আসন শূন্য থাকা সাপেক্ষে) বলা হয়েছে। ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

খুবির দুটি স্কুলের ৫ ও ৬ নভেম্বর পরীক্ষা স্থগিত : আগামী ৫ এবং ৬ নভেম্বর বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং জীববিজ্ঞান স্কুলের সব বর্ষের টার্ম ফাইনাল পরীক্ষা অনিবার্যকারণবশত স্থগিত ঘোষণা করা হয়েছে। 

জীববিজ্ঞান স্কুলের স্থগিত পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে। তবে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের স্থগিত পরীক্ষার পরিবর্তিত তারিখও ঘোষণা করা হয়েছে। 

পরীক্ষা নিয়ন্ত্রক  মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: