বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট বিক্রি শুরু ১৫ এপ্রিল

মাগুরানিউজ.কমঃ 

bd-cricket

চলতি বছরের অনুষ্ঠিত সব সিরিজের টিকিট বিক্রির স্বত্ব পেয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হওয়া বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট ইউক্যাশ এবং নির্ধারিত শাখার মাধ্যমে বিক্রয় করবে ব্যাংকটি। বুধবার থেকে ইউক্যাশ ও সরাসরি টিকিট বিক্রয় শুরু করবে তারা।

ঢাকার ম্যাচগুলোর টিকিট বিক্রি হবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ৪টি শাখায়। শাখাগুলো হলো- মিরপুর রোড শাখা, মিরপুর শাখা, বিজয় নগর শাখা ও বসুন্ধরা শাখা। খুলনায় অনুষ্ঠিত একমাত্র টেস্টের টিকিট পাওয়া যাবে খুলনা প্রধান শাখা ও খানজাহান শাখায়।

গতবারের মতো এবারও ইউক্যাশের মাধ্যমেই টিকিট কিনতে হবে ক্রিকেট ভক্তদের। তবে ঢাকা ও খুলনায় একটি করে ব্রাঞ্চে গ্রাহকরা সরাসরি উপস্থিত থেকে টিকিট কেনার সুযোগ পাবেন। ঢাকায় মিরপুর শাখা ও খুলনায় খানজাহান আলী শাখায় এই সুযোগ থাকছে বলে জানিয়েছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালাক।

টেস্টের টিকিট মূল্য- পূর্ব গ্যালারি ২০, উত্তর ও দক্ষিণ গ্যালারি ৫০ টাকা, শহীদ মুস্তাক স্ট্যান্ড ৭৫ টাকা, ভিআইপি ১০০ টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড উত্তর ও দক্ষিণ ৩০০ টাকা। বেক্সিমকো হসপিটালিটি বক্স উত্তর, বিসিবি প্রেসিডেন্স বক্স দক্ষিণ ১ হাজার টাকা। একই গ্যালারিতে ওয়ানডে ও একমাত্র

টোয়েন্টি২০ ম্যাচের জন্য মিরপুরের টিকিটের দাম ১০০, ১৫০, ৩০০, ৫০০, ১০০০, ২০০০ ও ৩০০০ টাকা।
খুলনা টেস্টের টিকিটের মূল্য পূর্ব গ্যালারি ২০, পশ্চিম গ্যালারি ৫০, ক্লাব হাউজ পূর্ব ও পশ্চিম ৭৫, ইন্টারন্যাশনাল গ্যালারি ১০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ড ৩০০ টাকা। বিসিবি করপোরেট ১০০০ টাকা।

এ উপলক্ষে রবিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, গ্রাউন্ড কমিটির চেয়ারম্যান হানিফ ভূঁইয়া, ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মির্জা মোহাম্মদ রফিকুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, সোমবার দুপুর সাড়ে ১২টায় পাকিস্তান দল ঢাকায় আসবে। এই সিরিজে তারা ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও একটি টোয়েন্টি২০ ম্যাচ খেলবে। একটি টেস্ট, ৩টি ওয়ানডে ও একটি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। বাকি একটি টেস্ট অনুষ্ঠিত হবে খুলনা আবু নাসের স্টেডিয়ামে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: